সুনামগঞ্জ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ইংরেজি | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা | ১২ জুমাদাল সানি ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২১ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আর নেই

এ কে এম সুজা উদ্দিন। ফাইল ছবি

সদ্য ঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন (৩৬) মারা গেছেন। 

বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

এ কে এম সুজা উদ্দিন ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দা এবং এ কে এম ফজলুল হকের ছেলে।

তার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম শোক প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে শোক জানান ছাত্রদলের শীর্ষ নেতা।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। 

সদ্য ঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, সুজা ছিলেন একজন সংগ্রামী ও দায়িত্বশীল সংগঠক। রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার চলে যাওয়া ছাত্রদলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

1

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

2

দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

3

স্পেনে চলছে ভয়াবহ তাপপ্রবাহ, ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি তাপমাত্রা

4

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

5

আজ জিতলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

6

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

7

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

8

রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’

9

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

10

টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ

11

ছাত্রীর আত্মহত্যায় ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থ

12

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

13

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

14

নাহিদের তাণ্ডবে অল্পেতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

15

‘এখানে মেয়ে নিয়ে থাকা যাবে না’, ঢাবির হলে শিবির নেতার বিরুদ্

16

আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান

17

মাথায় আঘাত, ‘স্মৃতিশক্তি’ হারান জেসমিন

18

শরীয়তপুরে তেলের ঘাটতি: ব্যাহত সেচ, পাম্প ঘেরাও করে কৃষকদের ব

19

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

20