সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

আগারগাঁও থেকে গত ১২ এপ্রিল ২০২৬ এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়।

বিচারপ্রার্থী জনগণের ডাকসেবা দ্রুততর করতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নৈশকালীন ডাকঘর বা দ্বিতীয় শিফট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকঘর অধিদপ্তর, আগারগাঁও থেকে গত ১২ এপ্রিল ২০২৬ এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়।

পত্রে জানানো হয়, বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি অতিরিক্ত সময় সেবা চালুর বিষয়ে গ্রাহকদের চাহিদা এবং সরকারি কাজের সুবিধা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নের জন্য পত্রটি পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল ঢাকা বরাবর পাঠানো হয়েছে। একই সঙ্গে নৈশকালীন সেবা চালুর পরবর্তী তিন মাসের কার্যকারিতা মূল্যায়ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড এস এম আরিফ মণ্ডল সাব-পোস্ট অফিসের পাশাপাশি সান্ধ্যকালীন বা ‘বি-গ্রেড’ ডাকসেবা চালুর জন্য ডাক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন।

প্রস্তাবিত এ সেবা চালু হলে প্রতিদিন রাত সাড়ে ৮টা পর্যন্ত ডাকসেবা পাওয়া যাবে। এতে উচ্চ আদালতের আদেশ ও গুরুত্বপূর্ণ নথি দ্রুত সংশ্লিষ্ট আদালত ও বিচারপ্রার্থীদের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

বিশেষ করে ফৌজদারি মামলার জামিন আদেশ দ্রুত জেলা জজ আদালতে পৌঁছানো গেলে অভিযুক্ত ব্যক্তির মুক্তি প্রক্রিয়া ত্বরান্বিত হবে। পাশাপাশি দেওয়ানি ও রিট মামলার আদেশ পেতে দীর্ঘসূত্রতা কমবে বলেও আশা করা হচ্ছে।

বর্তমানে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সাব-পোস্ট অফিসটি দুপুর ২টা পর্যন্ত সেবা দিয়ে থাকে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে আদালতের ডেসপ্যাচ শাখার কাজের চাপ কমবে এবং প্রতিদিনের আদেশ একই দিনে প্রেরণ করা সম্ভব হবে।

এ বিষয়ে এস এম আরিফ মণ্ডল জানান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নের পথ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নৈশকালীন ডাকসেবা চালু হলে বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাবেন এবং প্রশাসনিক জটিলতা কমবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হ

1

টানা তৃতীয় বছরের মতো ‘ঈদ নেই’ গাজায়

2

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রামেক হাসপাতালে রোগীদের ভোগা

3

দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎ

4

‘স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে’ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

5

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

6

উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক

7

তিন প্রতিবন্ধী ব‌্যক্তিকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

8

আড়াই হাজার পাসেও গোল নেই স্পেনের, অপেক্ষা ফুরাচ্ছে না সালাহদ

9

জ্বালানি খাতের দুষ্টচক্র ভেঙে নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

10

চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

11

রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০

12

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন

13

৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম: মৌসুমীকে ওমর সানী

14

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

15

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ‘খুব সম্ভবত’ ইসলামাবাদে

16

বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি

17

১২ বছরের ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষ

18

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের

19

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

20