সুনামগঞ্জ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ৫ আশ্বিন ১৪৩৩ বাংলা | ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৮ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি

ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

আন্দোলনের দ্বিতীয় দিন সোমবার (৮ জুন) বেলা সোয়া ১১টার দিকে দাবি আদায়ের লক্ষ্যে রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা জানান, দাবি বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে ওয়ার্ডগুলোতে স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়েছে। নতুন রোগী ভর্তি, নিয়মিত পর্যবেক্ষণ, ছাড়পত্র প্রদান এবং ব্যবস্থাপত্র দেওয়াসহ বিভিন্ন কাজে ধীরগতি দেখা দিয়েছে। প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা নিতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ভর্তি রোগীদের স্বজনরা জানান, ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় রোগীর অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। অন্য চিকিৎসক থাকলেও তাদের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে রোগী ও স্বজন উভয়ই ভোগান্তিতে পড়ছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে কিছুটা চাপ সৃষ্টি হলেও মধ্যম পর্যায়ের চিকিৎসকদের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ভাতা বৃদ্ধি, বাধ্যতামূলক শিক্ষানবিশকাল বাতিল এবং বিসিএসে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার গর্ব লাগে যে, আমার নেতা নাহিদ ইসলাম: ডা. মাহমুদা মিতু

1

হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা

2

চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধ ময়দানে ৩০ বাংলাদেশি

3

রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে না পারায় দুঃখ প্রকাশ নিজানের

4

গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন

5

বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন

6

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ন

7

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত দিতে হবে: জামায়াত আমির

8

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

9

পাটওয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি জামায়াত এমপি ও শিবির সভাপতি

10

‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল ন

11

মেকআপ ছাড়াই বেশি স্বাচ্ছন্দবোধ করেন ফারিণ

12

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

13

দিল্লিতে পাঁচতলা ভবনধস, শতাধিক আটকেপড়ার আশঙ্কা

14

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা

15

খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরাইল

16

কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

17

ঈদের আনন্দে বগুড়ার পার্কগুলোতে দর্শনার্থীদের ভিড়

18

ব্রাজিলের বিদায় নিয়ে আবেগঘন পোস্ট তটিনীর, যা বললেন ভক্তরা

19

জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত

20