সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন তিন শিল্পীর মা

নিজেদের মায়ের সঙ্গে তাসনিয়া ফারিণ, কোনাল ও জিয়াউল হক পলাশ। ছবি: সংগৃহীত

ন্তানের সাফল্য ও প্রতিষ্ঠার জন্য তিন শিল্পীর মা পাচ্ছেন ‘গরবিনী মা’ সম্মাননা। তারা হলেন সংগীতশিল্পী কোনালের মা সায়মা মনির মিনু, অভিনেতা জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন। 

আগামী ১০ মে বিশ্ব মা দিবসে তাদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা পদক। এটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাওয়া কনভেনশন হলে। এই পদকটির আয়োজক ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। 

গত এক যুগ ধরে তিনি দেশের প্রশাসন, আইন-বিচার, শিক্ষা, সংস্কৃতি ক্যাটাগরির আওতাধীন সফল ও প্রতিষ্ঠিত সন্তানদের মায়েদের হাতে ‘গরবিনী মা সম্মাননা’ তুলে দিচ্ছেন। 

এবারের আয়োজনে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী। 

জানা গেছে এবার ১০ জন সফল-প্রতিষ্ঠিত সন্তানদের মাকে ১৩তম ‘গরবিনী মা সম্মাননা’ দেওয়া হবে। 

সংগীতশিল্পী কোনাল বলেন, ‘শিল্পী হিসেবে আমি নানা সম্মাননায় ভূষিত হয়েছি। আমার কৃতিত্বের জন্য এবার আমার মাকে সম্মাননা প্রদান করা হচ্ছে। সন্তান হিসেবে এটা আমার জন্য অনেক আনন্দের, অনেক বড় এক পাওয়া। আমার মাকে সম্মানীত করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।’

অভিনেতা পলাশ বলেন, ‘আমার মায়ের হাতে এই সম্মাননা হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা।’

আয়োজনের উদ্যোক্তা ড. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘আমাদের টিম নানা ধরনের বিচারকার্য শেষে চূড়ান্ত করে কোন মায়েরা এ সম্মাননায় ভূষিত হবেন। সেই বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট দশজনের মায়ের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আমি যতদিন বাঁচব ততদিন অন্তত গরবিনী মা সম্মাননা প্রদান করা হবে প্রতিবছর বিশ্ব মা দিবসে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান সন্ত্রাসবাদের বড় পৃষ্ঠপোষক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

1

আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? জামায়াত এম

2

দিল্লিতে পাঁচতলা ভবনধস, শতাধিক আটকেপড়ার আশঙ্কা

3

‘শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা

4

ঈদে নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

5

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট

6

সাজা স্থগিতের আবেদন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির

7

আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

8

হাজিদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

9

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকার ভ্যাকসিন নেয়নি: স্বাস্থ্যমন্ত

10

লুডু খেলার চাল নিয়ে তর্ক, যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

13

রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ

14

লাল গালিচায় সংবর্ধনার পর খামার থেকে বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম

15

ইরানের কাছে পালটা ক্ষতিপূরণ চান ট্রাম্প

16

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

17

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরু

18

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদু

19

৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

20