সুনামগঞ্জ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ৫ আশ্বিন ১৪৩৩ বাংলা | ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পর্যবেক্ষণ খতিয়ে দেখতে আমলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালনায় কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ওনাদের জায়গা থেকে ওনারা যদি এটা পর্যবেক্ষণ দেন, আমাদের দায়িত্ব হলো সে অবজারভেশনটাকে কগনিজেন্সে (আমলে) নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন বা বলছেন না।

মন্ত্রী বলেন, ওনারা (এইচআরডব্লিউ) যদি কোনো অভিযোগ করে থাকেন, যে-ই অভিযোগ করুক, সে অভিযোগটা আমাদের খতিয়ে দেখার জন্য কগনিজেন্সে নেওয়া, আমরা কগনিজেন্সে নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেতা রাহুলের মৃত্যুর বিচার চেয়ে স্ত্রীর এফআইআর, জোরালো তদ

1

‘এখানে মেয়ে নিয়ে থাকা যাবে না’, ঢাবির হলে শিবির নেতার বিরুদ্

2

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

3

নরওয়ের বিদায়ের পর বড় হালান্ড বললেন, ‘রেফারি বেশ ভালো খেলেছে’

4

বোলারদের প্রশংসায় যা বললেন টাইগার অধিনায়ক মিরাজ

5

পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব

6

দুই পায়ে গুলি করে যুবককে আমবাগানে ফেলে গেল দুর্বৃত্তরা

7

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদল

8

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

9

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল

10

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

11

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত

12

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

13

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না

14

রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০

15

কথা বললেই জামিন আটকে যাচ্ছে, আদালতে দাবি মডেল মিষ্টি সুবাসের

16

৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

17

৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্

18

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

19

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

20