সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পার হওয়ার সময় একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৮ এপ্রিল) এই হামলার খবর নিশ্চিত করেছে ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র। ‘সানমার হ্যারাল্ড’ নামের ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। হামলার কবলে পড়লেও জাহাজ এবং এর ভেতরে থাকা সকল ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে।

রয়টার্স জানায়, ইরানি রেভল্যুশনারি গার্ডের দু’টি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর ফলে সানমার হ্যারাল্ডসহ অন্তত দুটি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে। এদের মধ্যে একটি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করার পরপরই এই হামলার ঘটনা ঘটলো।

এই ঘটনার প্রতিবাদে নয়া দিল্লি তাৎক্ষণিকভাবে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সমুদ্রপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এই জলপথ খুলে দিতে রাজি হয়েছে বলে জানালেও শনিবার ইরান তার অবস্থান পরিবর্তন করে। ইরানি সামরিক কমান্ড জানিয়েছে, তাদের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকা পর্যন্ত হরমুজ প্রণালিতে কড়াকড়ি জারি থাকবে। 

এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার

1

কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

2

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত

3

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

4

লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

5

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিব ঢাকা বিশ্বব

6

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

7

ফাইনালের আগে মেসির বিপক্ষে যে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন স্

8

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আর নেই

9

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

10

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানম

11

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

12

এবার তৃষার জন্য যে সিদ্ধান্ত দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

13

রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে হামলা ও ভাঙচুর, আহত ১০

14

জন্মস্থান মাশহাদে পৌঁছেছে খামেনির লাশ

15

পারাবত এক্সপ্রেস থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

16

বক্স অফিস কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’: একদিনে আ

17

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

18

একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প

19

পুশইন ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসী

20