সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরচাপায় সীমা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঝড় ও সেই সঙ্গে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অনেক জায়গায় গাছ উপড়ে বা ভেঙে পড়েছে। এতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় অন্তত ১৫টি খুঁটি ভেঙে গেছে।

রোববার সন্ধ্যায় ও রাত ১টার দিকে উল্লাপাড়া উপজেলা এবং আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যায়।

মৃত সীমা খাতুন (৪৫) উপজেলার বালসাবাড়ী গ্রামের হবিবর রহমানের স্ত্রী।

উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের সদস্য ফারুক হোসেন জানান, ঝড়ের সময় সীমা খাতুনের ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে ঘরচাপায় মারা যান সীমা। ঝড় ও সেই সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী মহাব্যবস্থাপক খালিদ আল মুহাইমিন জানান, দুই দফা ঝড়ে এই সমিতির আওতায় সোনতলা, উল্লাপাড়া সদর, সলঙ্গা ও দুর্গানগর, কয়ড়া, সড়াতৈলসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের ১৫টি খুঁটি ভেঙে গেছে। গাছ ভেঙে পড়ে অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে অন্তত ২০টি দল বিদ্যুৎ সরবরাহ সচল করতে কাজ করছে। পর্যায়ক্রমে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসিন বিন নূর জানান, নাবি ইরি ধানে এখন থোর এসেছে। শিলাবৃষ্টির কারণে এসব ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেসব ধান পুরোপুরি বা ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে সম্ভাব্য ক্ষতি কমানো যায়। ইতোমধ্যে উপজেলার সলঙ্গা এলাকায় ৯টি হারভেস্টার নামানো হয়েছে এবং আরও ১৪টি হারভেস্টার মাঠে নামানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

1

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

2

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

3

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু, গ্রেফতারি পরোয়া

4

আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

5

পাহাড়ধসের শঙ্কায় বিদ্যালয় ও কলেজের ভবন

6

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

7

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন

8

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

9

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে গাইবেন কনা

10

গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন

11

এবার তৃষার জন্য যে সিদ্ধান্ত দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

12

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির

13

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা

14

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

15

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম ন

16

প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন চিত্রনায়িকা ব

17

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

18

আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করছেন: রাশেদ খা

19

বাঘায় গরু চোর সন্দেহে আটক ২, গণপিটুনিতে ১ জনের মৃত্যু

20