সুনামগঞ্জ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ইংরেজি | ২৬ কার্তিক ১৪৩৩ বাংলা | ৩০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

আমার গর্ব লাগে যে, আমার নেতা নাহিদ ইসলাম: ডা. মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু দলের আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নাহিদ ইসলামের নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন।

ডা. মিতু বলেন, ‘একজন নেতার যে শিক্ষা, বিচক্ষণতা, বাচনভঙ্গি, পরিপক্বতা ও মানদণ্ড প্রয়োজন আল্লাহ খুব অল্প বয়সেই সেই গুণাবলীর সুন্দর সমন্বয় নাহিদ ইসলামকে দিয়েছেন। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে তরুণ সমাজের মধ্যে এক ধরনের সংকোচ ও লজ্জা কাজ করত। তারা সংসদে উল্টাপাল্টা কথা বলতো, বক্তব্যে উল্টাপাল্টা কথা বলে তরুন সমাজকে লজ্জায় ফেলতো।’

‘কিন্তু নাহিদ ইসলামের ব্যক্তিত্ব, চিন্তা ও উপস্থাপনার গুণ এমন যে সবাই সহজেই তাকে পছন্দ করে। তার কথা বলা, আচরণ বাংলাদেশের যেকোনো সিনিয়র নেতাকে অনেক পিছনে ফেলে। যেটা ভাবলে আমারও গর্ব লাগে যে, "আমার নেতা নাহিদ ইসলাম।"’

ডা. মিতু জানান, শুরু থেকেই এনসিপির একটিই স্বপ্ন- রাষ্ট্র সংস্কার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নাহিদ ইসলামের নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবে রূপ নেবে। তিনি বলেন, ‘এনসিপি শুরু থেকে একটাই স্বপ্ন দেখেছে সেটা হলো সংস্কার, যে দিকে, যে পথে যারাই সংস্কারের সাথে ছিলো এনসিপি তাদের সাথেই ছিলো /আছে। ইন শা আল্লাহ নাহিদ ইসলামের হাত ধরেই দেশের মানুষের, হাজারো তরুণের, জুলাই শহীদের “নতুন রাজনৈতিক বন্দোবস্ত” এর স্বপ্ন, দেশ সংস্কারের স্বপ্ন বাস্তবতার পথে এগোবে এনসিপি তা পূরণ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা

1

নাহিদের তাণ্ডবে অল্পেতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

2

নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম

3

১০ টাকার জন্য চাচিকে খুন

4

আবারও নতুন মিশন নিয়ে হলিউডে ফিরছেন প্রিয়াংকা চোপড়া

5

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

6

‘জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, দূর থেকে দেখলে কমেডি’

7

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা দিচ্ছে সরকার: আবেদন শুরু ১২ এপ্রি

8

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

9

সংসদ প্রাঙ্গণে মার্কিন সংস্কৃতি প্রদর্শনীর নিন্দা হেফাজতের

10

তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার তারকাদের সফলতার রহস্য

11

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

12

মেসিকে টপকে রেকর্ডবুকে নাম লেখালেন নয়্যার

13

হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

14

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন

15

জোড়া গোল করে জেতালেন মিয়ামিকে, নতুন কোচকে উপহার দিলেন মেসি

16

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিলেন তার স্ত্রী

17

অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হ

18

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল

19

গলায় ছুরি ধরে ভুট্টাখেতে নিয়ে শিশুকে ধর্ষণ, ৩ সহযোগী গ্রেফতা

20