সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড

মুজিবুল হক চৌধুরীছবি: সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মুজিবুল হক চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন, যা আইনে দণ্ডনীয় অপরাধ। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় তাঁকে সাত বছরের কারাদণ্ড ও একই অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ প্রথম আলোকে বলেন, মামলার পর থেকে মুজিবুল হক পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

মামলার এজাহারে বলা হয়, মুজিবুল হক জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তিনি ১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত সৌদি আরবে প্রবাসে থাকলেও দেশে অর্থ পাঠানোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তদন্ত শেষে দুদক তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২৫ সালের ৩ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।

মুজিবুল হক চৌধুরী চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ২০২৩ সালের ৬ নভেম্বর এক জনসভায় তিনি পিটার হাসকে হুমকি দেন। বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির প্রতিবাদে আয়োজিত ওই সভায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যকে ‘সহিংস’ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস

1

আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৩

2

সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

3

ব্যক্তি সাহাবুদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাতে পারলাম না

4

‘স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে’ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

5

ফাইনালের আগে মেসির বিপক্ষে যে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন স্

6

ফজলুরকে জামায়াত আমির: উনি গুরুতর অপরাধ করেছেন

7

হাজিদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

8

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

9

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ধৈর্য ধরতে হবে: প্রতি

10

আমার শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না, রামদেবকে কটাক্ষ কঙ্গ

11

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার, দাবি নাহিদ ইসলামের

12

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির লাশ খুঁজে পেলেন জেলে

13

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি

14

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন

15

১০ টাকার জন্য চাচিকে খুন

16

স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

17

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

18

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

19

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’

20