সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

আমার শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না, রামদেবকে কটাক্ষ কঙ্গনার

‘গাটার জেনারেশন’ মন্তব্য নিয়ে ও বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে কটাক্ষ করেছেন যোগগুরু তথা ব্যবসায়ী রামদেব। এবার তার মন্তব্যের জবাব দিলেন তিনি।

বুধবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে রামদেবকে কটাক্ষ করেন ‘কুইন’ সিনেমার অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে কঙ্গনা রানাউত লিখেছেন— ‘বাবাজি, আমার যৌবন বা শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুজব আর কানাঘুষার ভিত্তিতে যা খুশি ভাবাই যায়! কিন্তু অন্তত আমার বিরুদ্ধে ভুয়া বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগ নেই এবং এর জন্য সুপ্রিম কোর্টের ধমকও খেতে হয়নি। এটি কোনো গুজব বা অনুমান নয়, তথ্য রয়েছে। তাই আমাকে চরিত্রের শিক্ষা দেবেন না। আমার চরিত্র আপনার চেয়ে অনেক ভালো। আমার ক্ষেত্রে কোনো প্রতারণার অভিযোগ ধরা পড়েনি।'


অভিনেত্রীর ‘গাটার জেনারেশন’ মন্তব্য প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রামদেব প্রশ্ন তুলেছিলেন— 'ওর শৈশব কেমন ছিল, যৌবন কেমন ছিল? আগের কীর্তিগুলো কেমন ছিল? আমি এ ধরনের মানুষকে নিয়ে কথা বলতে চাই না। দেশের কোনো যুবককে ‘নর্দমা’ বলা বিকৃত মানসিকতার লক্ষণ। এটা চরম ভুল। তার দলের লোকজনেরও বিষয়টি লক্ষ করা উচিত।'

সাক্ষাৎকারে রামদেবকে মনে করিয়ে দেওয়া হয়, কঙ্গনা তার যোগাভ্যাসের অনুরাগী এবং নিজেকে সনাতনী বলেও পরিচয় দেন। উত্তরে তিনি বলেন, কেউ আমার যোগের প্রশংসা করলেই কি আমি তার পাপকাজ ঢেকে রাখব? রামদেবের মন্তব্য প্রকাশ্যে আসার পর কঙ্গনা যে পালটা জবাব দেবেন, তা নিয়ে জল্পনা ছিলই। শেষ পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮০০ মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার দাবি শুভেন্দুর

1

বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা

2

খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ:

3

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয় সরকার

4

বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে: পানিসম্পদ

5

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু সোমবার

6

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

7

মিকেল মেরিনো, স্পেনের নির্ভরতার আরেক নাম

8

নাসিম হত্যা মামলায় মূল আসামীসহ ০৯ জনের নাম চার্জশিট থেকে উধা

9

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

10

জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস

11

জুলাই হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

12

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য

13

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

14

৫-৮ আগস্ট অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্

15

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

16

সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর ‘লিভ টু আপিল’ দায়

17

মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট শুনানির জন্য তালিকায়

18

আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআ

19

শেরপুর সেতুতে ৩ দিন যান চলাচল বন্ধ, বিকল্প পথে চলার নির্দেশ

20