সুনামগঞ্জ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ৫ আশ্বিন ১৪৩৩ বাংলা | ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৯ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের ওপর আবারও হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রকাশ করেন যে ইরানে একটি পরিকল্পিত হামলা স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্তের মাত্র এক ঘণ্টা দূরত্বে ছিলেন তিনি।

হোয়াইট হাউজের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আজই ইরানে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একেবারে দ্বারপ্রান্তে, মাত্র এক ঘণ্টা দূরত্বে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে সেই আক্রমণ স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের নেতারা বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আকুল হয়ে আছেন। তবে আগামী কয়েক দিনের মধ্যে যদি কোনো সমঝোতা বা চুক্তি না হয়, তবে ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা শুরু হবে।

হামলার সম্ভাব্য সময়সীমা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী দুই-তিন দিন, যেমন শুক্র, শনি বা রোববার, কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এই হামলাটি একটি সীমিত সময়ের জন্য চালানো হবে। ইরান যাতে কোনোভাবেই নতুন কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এই কঠোর অবস্থানে যাচ্ছে বলে সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: রয়টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

1

হামলায় নিহত মা ও তিন মেয়ের দাফন

2

আজও শাপলা চত্বরের গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন মনসুর, খোঁজ রাখে

3

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

4

স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

5

ঈদুল আজহার শুভেচ্ছা বিএনপি মহাসচিবের

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎ

8

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রামেক হাসপাতালে রোগীদের ভোগা

9

বিপিএলে ফিক্সিংকাণ্ডে শাস্তির মুখে ৫ ক্রিকেটার

10

বাংলাদেশে হোয়াইটওয়াশ হয়ে মেজাজ হারান পাকিস্তান কোচ

11

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

12

দীর্ঘ ছুটি শেষে প্রাণ ফিরেছে ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

13

অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

14

পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: এমপি খায়রুল

15

মিছিলের প্রস্তুতিকালে শ্রীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬ জ

16

ঈদের আনন্দে বগুড়ার পার্কগুলোতে দর্শনার্থীদের ভিড়

17

‘স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে’ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

18

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

19

সরকার বদলায়, ডিসি-এসপি বদলায়, একই চাটুকাররা সুবিধা পায়।

20