সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান: রেজাই

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই।

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই।

মঙ্গলবার (১১ আগস্ট) তেহরানে চীনের রাষ্ট্রদূত জং পিউয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন সদ্য নিয়োগ পাওয়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রধান মোহসেন রেজাই। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। খবর মেহের নিউজ এজেন্সির। 

রেজাই বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইরানের জব্দ করা অর্থ ছাড়তে হবে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন করে ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না।’

গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনায় যুক্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে আরও কিছু শর্ত জানানো হয়েছে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালির আরেক উপকূলীয় দেশ ওমানের সঙ্গে নৌপথে জাহাজ চলাচল নিয়ে কোনো সমঝোতা হলেও প্রণালি বন্ধ বা পুনরায় খোলার বিষয়ে ইরানের সিদ্ধান্তে তার কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট করেন রেজাই।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। প্রণালিটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সার পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল। এর আওতায় ইরানকে হরমুজ প্রণালি পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি ধীরে ধীরে নৌযান চলাচল স্বাভাবিক করার কথা ছিল। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেওয়ার কথা ছিল।

তবে ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ওই সমঝোতার শর্ত লঙ্ঘন করে প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করায় তেহরান আবারও হরমুজে চলাচলে বিধিনিষেধ আরোপ করে।   

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রেজাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের সময় উপস্থাপিত একটি ‘অবৈধ ও ইরানবিরোধী’ খসড়া প্রস্তাবের বিরোধিতা করায় চীনের সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি ইরান ও চীনের কৌশলগত অংশীদারত্বের প্রশংসা করেন। একই সঙ্গে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ও ব্রিকসের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জোটে দুই দেশের সদস্যপদ ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন।

বৈঠকে চীনের রাষ্ট্রদূতও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন। পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চার দফা উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

পরে হরমুজ প্রণালি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, ইরানের অবস্থান স্পষ্ট—যুক্তরাষ্ট্র যুদ্ধ ও অবরোধ বন্ধ না করা, ইরানের জব্দ সম্পদ ছাড় না দেওয়া এবং লেবানন ও গাজাসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না।

তিনি আরও বলেন, ‘সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়া

1

ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘট

2

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা

3

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

4

আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

5

বিপিএলে ফিক্সিংকাণ্ডে শাস্তির মুখে ৫ ক্রিকেটার

6

অপু-বুবলী সম্পর্কে যে কথা বলেছিলেন শাকিব

7

১০২ রানে অলআউট বাংলাদেশ

8

চীনে পৌঁছালেন ডোনাল্ড ট্রাম্প

9

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

10

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভার

11

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’

12

হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ’—শাকিব প্রসঙ্গে সিয়াম

13

অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

14

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

15

মুজিব সংবিধানের পাহারাদার হবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

16

রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সাক্ষাৎ

17

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ

18

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানম

19

বন্দরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

20