সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও সারমিন সুলতানা শাস্তির মুখে পড়েছেন।

দুজনেরই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং পাশাপাশি প্রত্যেককে একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

আইসিসির লেভেল-১ আচরণবিধির আলাদা দুটি ধারা ভাঙার কারণে এই শাস্তি দেওয়া হয়। গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ হওয়ায় অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

ম্যাচের ১৭তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু-কে আউট করার পর নাহিদা অতিরিক্ত উচ্ছ্বাসে ‘অ্যানিমেটেড সেলিব্রেশন’ করেন, যা খেলাধুলার নৈতিকতার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে।

অন্যদিকে ১৬তম ওভারে এলবিডব্লিউ হয়ে আউট হওয়ার পর সারমিন মাঠ ছাড়তে বিলম্ব করেন এবং আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে ব্যাটের দিকে ইঙ্গিত করেন, যা আম্পায়ারের প্রতি অসম্মান হিসেবে ধরা হয়।

এই দুটি ঘটনায় অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার ইলোইজ শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার এবং চতুর্থ আম্পায়ার শাথিরা জাকির জেসি। পরে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস-এর সামনে দুই খেলোয়াড়ই অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজা স্থগিতের আবেদন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির

1

যদি জ্বালানির সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইন কেন: সংসদে

2

আপনারা কি একাই দেশ চালাবেন, প্রশ্ন এ টি এম আজহারের

3

হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ

4

দিল্লিতে পাঁচতলা ভবনধস, শতাধিক আটকেপড়ার আশঙ্কা

5

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকা

6

স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম

7

কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

8

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

9

জুলাই আন্দোলনে বিএনপির কী অবদান ছিল, জানালেন রুমিন ফারহানা

10

‘জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, দূর থেকে দেখলে কমেডি’

11

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করে

12

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

13

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

14

খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরাইল

15

একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প

16

আগাম ধানে ব্যস্ততা শুরু

17

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ন

18

‘বাংলাদেশ মানসম্পন্ন দল, সম্প্রতি পাকিস্তানকে হারিয়েছে’

19

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় প্রসিকিউশনের যুক্তি শেষ হচ্ছে

20