সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুই পায়ে গুলি করে যুবককে আমবাগানে ফেলে গেল দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে দুই পায়ে গুলি করে চঞ্চল হোসেন নামে এক যুবককে আমবাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

চঞ্চল হোসেন (৩৫) পাবনা জেলার ঈশ্বরদী থানার মশুরিয়াপাড়া (পূর্ব নুরমহল্লা বস্তিপাড়া) গ্রামের মৃত শাজাহান মৃধার ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

থানা সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাতের কোনো এক সময় চঞ্চল হোসেন মৃধাকে কে বা কারা অজ্ঞাত স্থানে তার দুই পায়ে গুলি করে আহত করে। পরবর্তীতে অজ্ঞাতনামা দুই ব্যক্তি লালপুর উপজেলার রুইগাড়ি বাজার হতে অটোরিকশাচালক মো. মামুন হোসেনকে একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আছে বলে উপজেলার ৬নং দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর জোনাকিপাড়া গ্রামের মৃত শামসের উদ্দিনের ছেলে মো. আলতাব হোসেনের আমবাগানে নিয়ে যায়। সেখানে গিয়ে অটোরিকশায় করে আহত ব্যক্তিকে ঈশ্বরদীর দিকে পাঠিয়ে দেয়। কিছুদূর যাওয়ার পর ওই দুই ব্যক্তি পেছন দিক থেকে চলে যায়।

চঞ্চল হোসেন ওই আমবাগানে আহত হয়েছে কিনা- এ সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের সঠিক তথ্য এবং আসামিদের নাম-ঠিকানার কোনো তথ্য পাওয়া যায়নি। চঞ্চল হোসেন সুস্থ হওয়ার পর তার কাছে বিস্তারিত শুনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে শুভশ্রী

1

‘হয় তুমি নয় মৃত্যু’ লিখে জীবন দিলেন ভারতে পড়তে যাওয়া শিক্ষার

2

‘পটাকা’র পর ঈদে নতুন গানে ফিরছেন ফারিয়া

3

ডিভোর্সের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী, রহস্যময় বার্তা তৃ

4

ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে বিক্ষোভ, বার্লিনে গ্রেফত

5

কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’

6

দেশে প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলি

7

গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান

8

তোর রক্ত দিয়ে গোসল করব’ বলার পর বড়ভাইকে হত্যা করলেন ছোটভাই

9

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু সোমবার

10

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

11

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

12

নাসিম হত্যা মামলায় মূল আসামীসহ ০৯ জনের নাম চার্জশিট থেকে উধা

13

কাউন্টারে হামলা-মারধর, নওগাঁ থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচ

14

আগাম ধানে ব্যস্ততা শুরু

15

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

16

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে

17

মধ্যবিত্তদের বিদেশে বিয়ে করা এড়াতে বললেন মোদি

18

নতুনরূপে তানজিন তিশা

19

মেসিকে টপকে রেকর্ডবুকে নাম লেখালেন নয়্যার

20