সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৪ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে কামাল উদ্দিন কর্তৃক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: সিএসআই

সাঈদ আহমদ (লিমন)

সুনামগঞ্জের জামালগঞ্জে কামাল উদ্দিন কর্তৃক জামালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক অভিযোগ তোলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার দুপুরে উপজেলার নতুনপাড়া এলাকায় ভোক্তভোগীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 

এ সময় লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গত ১ আগস্টে শাহপুর বাঁধবাজারে মো: কামাল উদ্দিন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি অভিযোগ করেছেন আমার নির্দেশে তাকে মারধর করা হয়েছে। অথচ এই ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। মূলত জামালগঞ্জ মৌজার ৩৩৮ নং খতিয়ানের ৮০২০ দাগে রেকর্ড দলিল মালিকানা বিষয়টি তদন্তের জন্য জামালগঞ্জ ভূমি অফিস হতে সার্ভেয়ার বাধবাজারে গেলে, ফখরুল আলম চৌধুরী, কামাল উদ্দিনসহ কয়েকজন অরাজক পরিস্থিতি তৈরি করে। এক পর্যায়ে ফখরুল আলম, কায়সার আহমেদকে মারতে হুমকি দিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আমি নিজে ও অন্যারা পরিস্থিতি স্বাভাবিক করে চলে আসি। বিষয়টি মীমাংসার জন্য ওয়াসিম চৌধুরী উদ্যোগ নিলেও অপরপক্ষের অনাগ্রহের কারণে তা সম্ভব হয় নি। কাজেই আমার নির্দেশে কামাল উদ্দিনকে মারধরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি আরো বলেন, আমার আপন ছোটবোন পারভিন আক্তারের দেনমোহরের টাকা আমি আত্মসাত করেছি বলে যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ কাল্পনিক। এমন হলে এতদিনেও কি আমার বোন বিষয়টি আমার বড় ভাইয়দেরকে ও অন্যান্যদের অবগত করত না? মূলত ফরহাদ, খোকন, ওয়াসিমদের উপর মিথ্যা মামলায় আমার সহযোগিতা না পাওয়ায় বিভিন্নজনের প্ররোচনায় আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই অভিযোগ উত্থাপন করেছে যা অত্যন্ত লজ্জাজনক। 

তিনি বলেন, আমার কর্তৃক তার বাড়ির জায়গা অন্যজনকে দলিল করে দেওয়ার অভিযোগটি সম্পূর্ন মিথ্যা। এর আশেপাশে আমার কোন জায়গা জমি নাই। বরং কয়েক বছর পূর্বে ওয়াসিম চৌধুরীর সাথে পারভিন আক্তারের বাড়ি সংক্রান্ত মামলার সময় পারভিনের অনুরোধে ওয়াসিমের সাথে আমি আপস মীমাংসা করে দেই, যা পরে রায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি হয়। সুতরাং ভূমি সংক্রান্ত বিষয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করা হয়েছে তার কোন ভিত্তি নেই। আমি এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। 

সংবাদ সম্মেলনে ভোক্তভোগী পরিবারের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্র

1

পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

2

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

3

আইসিসির শাস্তি পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার

4

আজ মিথিলার জন্মদিন

5

হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মি

6

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ন

7

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

8

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী নিহত

9

ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারলে বোলারদের আক্ষেপ হয়?

10

১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান

11

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় প্রসিকিউশনের যুক্তি শেষ হচ্ছে

12

পশ্চিমবঙ্গে ভোটাধিকার হারা লাখো মুসলিম

13

জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কা

14

তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার তারকাদের সফলতার রহস্য

15

জুলাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির দুই এমপির শ্র

16

বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?

17

সারজিসকে সতর্কবার্তা নীলার

18

ইরানই যুদ্ধে জয়ী বলে মত অধিকাংশ ইসরাইলির

19

যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান

20