সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

নাহিদের তাণ্ডবে অল্পেতেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও নাস্তানাবুদ করলেন নাহিদ রানা। গতি আর বাউন্সে আজ তিনি তুলে নিলেন ৫ উইকেট, আর তাতেই সফরকারীরা কুপোকাত। ১৯৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।

ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে কিউইরা। প্রথম ২৮ বলে দুই ওপেনার হেনরি নিকলস ও নিক কেলি মাত্র ৪ রান তুলতে পারেন। দ্বিতীয় ও তৃতীয় ওভারে মেডেন নেন যথাক্রমে শরীফুল ও তাসকিন।

সেই চাপ কাটিয়ে নিউজিল্যান্ড যেই না হাত খোলার ইঙ্গিত দিচ্ছিলেন, তখনই দৃশ্যপটে আসেন নাহিদ রানা। প্রথম বলেই নিকলসকে এলবিডব্লিউতে ফেরান তিনি। পরের ওভারে এসেও প্রথম বলে ফেরাম উইল ইয়াংকে। পরের স্পেলে তিনি ফিরিয়েছেন মোহাম্মদ আব্বাসকেও। মাঝে অধিনায়ক টম ল্যাথামকে ফেরান সৌম্য সরকার।

সতীর্থদের আসা যাওয়ার মাঝে একাই লড়ে যান নিক কেলি। ১০২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। এটি তার পাঁচ ওয়ানডের ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি। তবে শরীফুলের বলে মিডউইকেটে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কেলি। এতে ১৪৫ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর একে একে দলের বাকি ব্যাটসম্যানরা ফেরেন। রিশাদ হোসেন এক ওভার পর ফিরে এসেই ক্লার্কসনকে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ দেওয়ান। নাহিদ রানা তার চতুর্থ উইকেট নেন ফক্সক্রফটকে স্কয়ার লেগে মিরাজের হাতে ক্যাচ দিয়ে। শরীফুলের স্লোয়ারে টিকনার ক্যাচ দেন মিডউইকেটে, বদলি ফিল্ডার আফিফ সহজেই নেন সেই ক্যাচ।

সবশেষে জেডেন লেনক্সকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। এটি ওয়ানডেতে তার দ্বিতীয় পাঁচ উইকেট। এর আগে গত ১১ মার্চ এই মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না

1

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

2

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

3

জোড়া গোল করে জেতালেন মিয়ামিকে, নতুন কোচকে উপহার দিলেন মেসি

4

শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমার

5

বিমান মন্ত্রণালয়ের পর খাদ্যের দায়িত্বে রিতা, স্বচ্ছতা ও নিষ্

6

এমপি আমির হামজার বিরুদ্ধে আরও একটি মামলা

7

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

8

চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

9

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করে

10

নেইমারকে কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের

11

রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে না পারায় দুঃখ প্রকাশ নিজানের

12

হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

13

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স

14

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভার

15

আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

16

যুদ্ধ কখনোই শেষ হবে না: নেতানিয়াহু

17

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি

18

স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

19

বিপিএলে ফিক্সিংকাণ্ডে শাস্তির মুখে ৫ ক্রিকেটার

20