সুনামগঞ্জ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ইংরেজি | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা | ১২ জুমাদাল সানি ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ফিফার তদন্তে বিপাকে আর্জেন্টিনা, শাস্তির শঙ্কায় আছেন যারা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনাল ও সেমিফাইনালের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং দলের একাধিক খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক তদন্ত ও চার্জ গঠন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

গত ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজয়ের পর মাঠেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার ফুটবলাররা। এ ঘটনার জেরে মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে ৩টি এবং ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে ২টি শারীরিক আক্রমণের অভিযোগ আনা হয়েছে। 

এ ছাড়া দলের সহকারী কোচ রবার্তো আয়ালাকেও ১টি আক্রমণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে অসদাচরণের দায়ে মোলিনা, থিয়াগো আলমাদা এবং স্পেনের খেলোয়াড় গাভির বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। 

ফুটবল মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শনের দায়েও অভিযুক্ত হয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা একটি ব্যানার প্রদর্শন করেন, যাতে লেখা ছিল, ‘মলভিনাস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’। 

যুক্তরাজ্য ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হিসেবে পরিচিত এই অঞ্চলটি নিয়ে ১৯৮২ সালে আর্জেন্টিনার তৎকালীন সামরিক শাসনের সঙ্গে ব্রিটেনের ১০ সপ্তাহের যুদ্ধ সংঘঠিত হয়েছিল, যাতে ব্রিটেন জয়ী হয়। ব্রিটিশ সরকারের আপত্তির পর ফিফা বিষয়টি তদন্ত করে এবং একে ‘ক্রীড়া ইভেন্টকে রাজনৈতিক কাজের জন্য ব্যবহার’ হিসেবে চিহ্নিত করে অভিযোগ দায়ের করেছে। 

এ ছাড়াও সম্পূর্ণ বিশ্বকাপ টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে:

দর্শকদের পক্ষ থেকে বর্ণবাদী ও বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি।
একাধিক ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে মাঠে বস্তুনিক্ষেপ।
সহকারী কোচের বিরুদ্ধে কথিত আক্রমণের অভিযোগ। 
ফিফার মুখপাত্র জানিয়েছেন, অভিযুক্ত সকল ব্যক্তি ও সংস্থাকে তাদের নিজ নিজ অবস্থান ও লিখিত বক্তব্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাদের জবাব পর্যালোচনার পর ফিফার শৃঙ্খলামূলক কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত ও শাস্তির ঘোষণা দেবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি: ‘প্রতিশ্রুতি রক্ষা করুন

1

হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানম

2

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

3

মিরাজের আরও একটি ফাইফার

4

লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

5

ইসরাইলি হেফাজতে বর্বর নির্যাতনের বর্ণনা দিলেন ফ্লোটিলাকর্মী

6

বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড়

7

গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান

8

ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারলে বোলারদের আক্ষেপ হয়?

9

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

10

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

11

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

12

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট

13

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

14

সিলেটে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

17

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্র

18

আকাশছোঁয়া স্পর্শ স্পর্শিয়ার

19

রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালককে হত্যা

20