সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালককে হত্যা

রাজিব হোসেন । ফাইল ছবি।

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের সাত ঘণ্টা পর এক কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করেছে অপহরণকারীরা।

শনিবার (২ মে) দুপুর ১টার দিকে চরআবাবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত রাজিব হোসেন (১৪) উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের অটোরিকশাচালক মোস্তফার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে রাজিব বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।  রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে স্বজনরা অভিযোগ করেছেন।

শনিবার দুপুরে স্থানীয়রা বাগানের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কিশোরের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, শিমুলতলা এলাকার এক ব্যক্তি রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে দেখা গেছে।  বিষয়টি জানাজানি হলে ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যায়।

রাজিবের বাবা মোস্তফা বলেন, আমার একমাত্র সম্বল ছিল রাজিব। আমার অবুঝ ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

রায়পুর থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, ঘটনাস্থল থেকে কিশোর রাজিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।  জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মিথিলার জন্মদিন

1

পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: এমপি খায়রুল

2

মাথায় আঘাত, ‘স্মৃতিশক্তি’ হারান জেসমিন

3

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

4

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা: ফেসবুক পোস্টে বার্তা দিলেন

5

নাইক্ষ্যংছড়িতে অতিবর্ষণে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের শঙ্কা

6

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

7

একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প

8

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেও

9

দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

10

বিতর্কিত উদযাপন করে ফাইনালের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টি

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন

13

প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্র

14

আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি

15

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচ

16

ফরিদপুর কারাগারে এক হাজতির মৃত্যু

17

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল

18

চুক্তিতে না আসলে পুরো ইরান ধ্বংস করে দেওয়া হবে: ট্রাম্প

19

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪

20