সুনামগঞ্জ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ইংরেজি | ২৬ কার্তিক ১৪৩৩ বাংলা | ৩০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৮ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুর কারাগারে এক হাজতির মৃত্যু

শাহ আলম

ফরিদপুর জেলা কারাগারে শাহ আলম (৪৮) নামের এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তার মৃত্যু হয়। 

মৃত শাহ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল থেকে ফরিদপুর কারাগারে বন্দি ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে শাহ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। তাকে জেলখানার হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলার আসামি শাহ আলম নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

1

প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নে

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

অনুমোদিত নকশার বাইরে আর ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না

4

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি:

5

তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার তারকাদের সফলতার রহস্য

6

হাসনাত ও মোশাররফ করিমকে সমর্থন জানিয়ে তাসনিম জারার ফেসবুক পো

7

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকার ভ্যাকসিন নেয়নি: স্বাস্থ্যমন্ত

8

ঈদে একসঙ্গে ৯টি সিনেমা মুক্তি পাওয়ায় চিন্তায় হল মালিকরা

9

নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী

10

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু সোমবার

11

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন

12

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন যারা

13

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

14

ফজলুরকে জামায়াত আমির: উনি গুরুতর অপরাধ করেছেন

15

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

16

দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

17

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

18

ধর্ষণচেষ্টাকারী সেই চালককে আটক করল নারী ফুটবলাররা

19

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

20