সুনামগঞ্জ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ৫ আশ্বিন ১৪৩৩ বাংলা | ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৩ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ইসরাইলি হেফাজতে বর্বর নির্যাতনের বর্ণনা দিলেন ফ্লোটিলাকর্মী

গাজা অভিমুখী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীরা। ছবি: সংগৃহীত

ইসরাইলি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন ও যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ফরাসি নাগরিক ও গাজা অভিমুখী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মী মেরিয়েম হাদজাল।  তিনি সম্প্রতি ফ্রান্সে ফিরে এই অভিযোগ তোলেন।

এক ভিডিও বার্তায় হাদজাল বলেন, ‘আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে।  আমরা পৌঁছানোর পরই আমাদের গরম কাপড় খুলে নেওয়া হয়।  এরপর তারা আমাদের কে এক এক করে একটি কালো কনটেইনারে যেতে বলেন।’

তিনি বলেন, ‘ওই কনটেইনারে তিনজন সৈন্য ছিল।  আর এক সেনা উলঙ্গ অবস্থায় মাটিতে শুয়ে ছিল।  তাদের মধ্যে একজন আমার শরীরে স্পর্শ করা শুরু করে।  এরপর আমার মাথায় খুব জোরে আঘাত করা হয়।’

এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ইসরাইলি মন্ত্রী ইতেমার বেন গভীর এক কর্মীর ওপর হামলা দেখতে উপস্থিত ছিলেন।

এই ফ্লোটিলায় ৫০টিরও বেশি নৌযান ছিল। এতে কর্মীরা, চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা বহন করছিলেন। নৌবহরটি গাজার দিকে যাওয়ার চেষ্টা করছিল। সাইপ্রাসের কাছে মঙ্গলবার ইসরাইলি বাহিনী নৌযানগুলোকে আটক করে এবং অভিযান চালায়।

আয়োজকরা জানান, এই মিশনের উদ্দেশ্য ছিল ইসরাইলের সমুদ্র অবরোধ ভেঙে দেওয়া এবং গাজায়চলমান মানবিক সংকটের দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা।

ইসরাইলি কর্তৃপক্ষ নৌযানগুলোতে উঠে যাত্রীদের আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এরপর তাদের ইসরাইলে  স্থানান্তর করা হয়।

বেশ কয়েকজন কর্মী পরে অভিযোগ করেন যে আটক অবস্থায় তাদের অমানবিক আচরণের শিকার হতে হয়েছে। তারা শারীরিক নির্যাতন, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা এবং খারাপ ব্যবহারের অভিযোগ তুলেছেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

1

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

2

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

3

হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না: জামায়াত আম

4

আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

5

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২

6

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

7

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে মাউশির নতুন নির্দেশনা

8

বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড়

9

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

10

বেনজীরকে ফেরাতে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্

11

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয় সরকার

12

আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

13

বিতর্কিত উদযাপন করে ফাইনালের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টি

14

মার্কিন নৌবাহিনীকে কেন জলদস্যুদের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

15

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

16

স্পেনকে ফ্রান্সের ভয় পাওয়া উচিত: ইয়ামাল

17

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে গৃহবধূর মৃত্যু

18

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

19

ঈদযাত্রায় ভাড়া তিনগুণ, পিকআপেও জায়গা নেই

20