সুনামগঞ্জ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ৫ আশ্বিন ১৪৩৩ বাংলা | ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৩১ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

শেখ মহিবুল্লাহ। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং উচ্চপদস্থ নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে খুলনায় জামায়াত নেতা শেখ মহিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২৭ মে) খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

শেখ মহিবুল্লাহ পাইকগাছা রাড়ুলী ইউনিয়নের সদস্য (রুকন)। 

চিঠিতে বলা হয়, সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ করার পাশাপাশি দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে মহিবুল্লাহকে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেখ মহিবুল্লাহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াত নেতা সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়। দলের সিদ্ধান্ত না মেনে ঈদুল আজহার পরদিন ২৯ মে ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোডাউনের ঘোষণা দেন শেখ মহিবুল্লাহ। ঘোষণা অনুযায়ী তিনি ও তার অনুসারীরা মোটরসাইকেল শোডাউন করেন।

এ বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সে কারণে গত ১১ মে তিনি দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

বহিষ্কারের চিঠি পেয়েছেন বলেও জানান মহিবুল্লাহ। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাঈদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাড়ুলী ইউনিয়নের রুকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের আরও একটি ফাইফার

1

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য

2

জাতীয় যুবশক্তির নতুন কমিটির সভাপতি তারিকুল, সম্পাদক ফরহাদ

3

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

4

শরীয়তপুরে তেলের ঘাটতি: ব্যাহত সেচ, পাম্প ঘেরাও করে কৃষকদের ব

5

ধর্মীয় প্রতীকের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দ

6

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

7

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু, গ্রেফতারি পরোয়া

8

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

9

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

10

প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন চিত্রনায়িকা ব

11

২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার

12

হরমুজে ইরান নয়, প্রয়োজনে টোল নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

13

অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলা

14

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

15

ফিফার পক্ষপাতিত্বের অভিযোগে যা বললেন আর্জেন্টিনা কোচ

16

ধানের সরকারি দাম ১৪৪০, খলা থেকেই ব্যাপারীরা কিনে নিচ্ছেন ৭০০

17

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন:

18

মিছিলের প্রস্তুতিকালে শ্রীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬ জ

19

চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়?

20