সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

জুলাই নিয়ে নিলোফার মনির বক্তব্যের কড়া সমালোচনায় ছাত্রদল সভাপতি

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি ওই বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিলুফার চৌধুরী মনিকে ‘প্রিয় আপা’ সম্বোধন করে প্রতিক্রিয়া জানান ছাত্রদল সভাপতি।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সক্রিয় সহযাত্রী এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া তার বক্তব্যে তারা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।

তিনি আরও বলেন, ‘আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা জানি, আপনি জুলাইয়ের চেতনায় বিশ্বাসী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে ভবিষ্যতে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে রাখা বক্তব্যে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘এই আন্দোলনে কারা যে মেইন (প্রধান) ছিল তা কেউ জানে না। একজন আরেকজনকে চেনে না। পাশে হাঁটতে গেছে, আন্দোলনে গেছে, পাশের আরেকজন পড়ে গেছে, মনে করছে যে সে নরমাল পড়েছে, আসলে সে মারা গেছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই। স্নাইপারের গুলি ছিল, অনেকেই যারা পড়ে গেছে।’

উপস্থাপিকার জুলাই-আগস্ট আন্দোলন ডিজাইন ছিল, কোনো ষড়যন্ত্র? - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল তবে ষড়যন্ত্র ছিল কিনা তা জানি না। এটাও সত্যি, শুধুমাত্র যারা আন্দোলনে ছিল (আন্দোলন) যে কেবল তাদের হাতেই ছিল তা কিন্তু না। অনেক কিছু না জেনে তারা আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল। তারা একজন আরেকজনকে চিনে না।’

এভাবে আলাপ চালিয়ে যাওয়ার এক পর্যায়ে তিনি বলেন, ‘আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই। আমি যেহেতু দুইটা কথা বলি। অনেক কিছু আমি স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যেয়ে আর কোনো উত্তর নাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে

1

পাকিস্তানে ফের বাড়ল জ্বালানি তেলর দাম, লিটার কত?

2

অভিনেতা রাহুলের মৃত্যুর বিচার চেয়ে স্ত্রীর এফআইআর, জোরালো তদ

3

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

4

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

5

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

6

নতুন দায়িত্ব পেলেন সেলিম রেজা

7

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী নিহত

8

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

9

প্রথমবারের মতো বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

10

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার:

11

সংসদে নেই তেলের সংকট, বাইরে মানুষের হাহাকার: বিরোধীদলীয় নেতা

12

জুলাই হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

13

ইনফান্তিনোর বিরুদ্ধে ‘নিরপেক্ষতা ভঙ্গের’ অভিযোগ, পাত্তাই দিল

14

কুমিল্লায় বৈছাআ নেতা গ্রেফতার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

15

ধানের সরকারি দাম ১৪৪০, খলা থেকেই ব্যাপারীরা কিনে নিচ্ছেন ৭০০

16

দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎ

17

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও কর

18

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

19

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদু

20