সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন ডিফেন্ডারের মাও বিশ্বাস করতেন বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্র হয়েছে

২০২৬ বিশ্বকাপ ফাইনালের রেশ কাটেনি এখনো। স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষত আর্জেন্টাইনদের মনে যখন তাজা, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে একের পর এক চক্রান্তের তত্ত্ব। তবে মাঠের হারকে ‘স্রেফ খেলার অংশ’ হিসেবে মেনে নিয়ে এসব চক্রান্তের গল্পকে পুরোপুরি উড়িয়ে দিলেন আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের গল্পে কান না দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন অলিম্পিক মার্শেইয়ের এই সেন্টার ব্যাক। একই সঙ্গে আড্ডার ছলে ফাঁস করেছেন, তার নিজের মা-ও যখন এমন গুজবে কান দিতে শুরু করেছিলেন, তখন তিনি কীভাবে তাকে থামিয়ে দিয়েছিলেন।

‘ফের্নে অ্যান্ড গ্রেগো’ ইউটিউব শোতে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপক গ্রেগো রোসেলো যখন তাকে এসব ষড়যন্ত্রের গল্প নিয়ে প্রশ্ন করেন, মেদিনা নিজের মায়ের সঙ্গে হওয়া কথোপকথনের কথা স্মরণ করে বলেন, ‘আমি মাকে সরাসরি বলেছিলাম, আরে চলো তো! তুমিও কি এসবের মধ্যে ঢুকছ নাকি? এসব ফালতু কথা বন্ধ করো! আমাকে আর বিরক্ত কোরো না!’

মেদিনা স্পষ্ট করে জানিয়ে দেন, আর্জেন্টিনা ড্রেসিংরুমে কোনো রহস্য বা অঘটন ঘটেনি। যা ঘটেছে, তা স্রেফ মাঠের ফুটবলীয় কারণেই ঘটেছে। এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউডিও তাপিয়া, কোচ লিওনেল স্কালোনি এবং সহকারী কোচ রবের্তো আয়ালাও একই কথা বলেছিলেন। তাদের অবস্থানের সঙ্গেই সুর মেলালেন এই ডিফেন্ডার। 

সামাজিক যোগাযোগমাধ্যমের মনগড়া গল্প নিয়ে নিজের বিরক্তি লুকিয়ে রাখেননি রিভার প্লেটের সাবেক এই ফুটবলার। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমি তাকে (গুজব ছড়ানো মানুষদের) বলেছিলাম, তুমি একটা বোকা। তুমি কী মনে করো, আমরা সেখানে কী করতে গিয়েছিলাম? আমরা অন্য সবার মতোই জিততে চেয়েছিলাম। তুমি কী ভাবছ?’ তারপর আমি বলি, জানেন? জিতলে আমিই সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু আমরা হেরে গেছি এবং আমাদের এটা মেনে নিতেই হবে।’

বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর মেদিনা তার বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে প্রতিবেশীদের উদ্দেশ্যেও একই বার্তা দিয়েছিলেন। ইন্টারনেটের ভুয়া খবরে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে সেদিন তিনি বলেছিলেন, ‘এসব ফালতু গুজবে কান দেবেন না। আপনারা ছবি ও ভিডিওতে দেখেছেন, আমরা সবসময় একটা দারুণ পরিবারের মতো ছিলাম। আমরা হেরে গিয়ে খুব কষ্টে আছি। সেই কষ্ট থেকেই আমাদের কয়েকজন সতীর্থ হয়তো সবার সামনে আসেননি। আমরা সত্যিই মন খারাপ করে আছি, বিষণ্ণ হয়ে আছি। আমি জানি এটা খারাপ লাগছে, কিন্তু দিনশেষে এটা স্রেফ একটা ফুটবল ম্যাচ, জীবনে এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।’

জাতীয় দলের খেলোয়াড়দের মাঝের আন্তরিক বন্ধনই এই দলের মূল শক্তি বলে জানান মেদিনা। কঠিন সময়ে এই একতাই পুরো দলকে ধরে রাখে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার পাশে যখন এমন সব মানুষ থাকে যারা কেবল দুর্দান্ত খেলোয়াড়ই নয়, বরং মানুষ হিসেবে আরও বেশি চমৎকার—তখন তাদের জন্য মাঠে নিজের সর্বস্ব উজাড় করে না দিয়ে কোনো উপায় থাকে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব দেশের কিছু মার্কিন ঘাঁটি ইসরাইলে সরানোর পরিকল্পনা পেন্টা

1

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

2

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত দিতে হবে: জামায়াত আমির

3

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও কর

4

বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন

5

লুডু খেলার চাল নিয়ে তর্ক, যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

6

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরু

7

নাইক্ষ্যংছড়িতে অতিবর্ষণে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের শঙ্কা

8

১২ বছরের ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষ

9

বারবার বিসিবি সভাপতি বদল, যা বললেন কোচ

10

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

11

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

12

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু সোমবার

13

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে সিলেটে 'টিম অনওয

14

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

15

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও

16

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের দলের

17

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে

18

কুতুবদিয়া-পেকুয়ায় পানিবন্দি মানুষের মিলছে না শুকনো খাবার

19

উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক

20