সুনামগঞ্জ রবিবার, ৩ মে, ২০২৬ ইংরেজি | ২০ বৈশাখ ১৪৩৩ বাংলা
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সুমরা নদীর ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মানের দাবী ৫ লাখ মানুষের

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও আশ্বাস আর প্রতিশ্রুতিতে আটকে আছে সুনামগঞ্জের সুরমা নদীর উত্তরপাড়ের ৫ লাখ মানুষের দুর্ভোগের প্রধান হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু। সুরমা নদীতে একটি সেতুর অভাবে শহরতলীর মানুষ রয়েছেন উন্নয়ন বঞ্চিত। অসুখ বিসুখ কিংবা উত্তরপাড়ে উৎপাদিত কৃষিজাত পণ্য সহজে জেলা শহরে পরিবহন করতে না পেরে নামমাত্র মুল্যে বিক্রি করতে হচ্ছে কৃষকদের। অথচ এই কৃষিজাত পণ্য শহরে নিয়ে আসতে পারলে দাম বেশী পেতো এবং হাজার হাজার কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য পেতো উপকৃত হতো কৃষক পরিবার। জানা যায়, সুরমা নদীর উপর এই সেতুটির অভাবে চরম দুর্ভোগে রয়েছেন সদর ও দোয়ারাবাজার উপজেলার ৫টি ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলা ৩টি ইউনিয়নের প্রায় ৫ লক্ষাধিক মানুষ।  

এদিকে সুরমার উত্তরপাড়ের এলাকাগুলোতে বিপুল পরিমান শীতকালীন সবজি উৎপাদিত হলেও সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন স্থানীয় কৃষকরা। তাই অচিরেই হালুয়ারঘাট-ধারাগাঁও সেতুটি বাস্তবায়নের দাবী স্থানীয়দের। স্বাধীনতার পর বার বার সরকার গঠন করা হলেও উত্তর পাড়ের স্বপ্নের সেতু নির্মান করতে পারেনি কোন এমপি কিংবা জনপ্রতিনিধি। বর্তমান সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলও নির্বাচনের পূর্বে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়নে মহান সংসদে কার্যকর পদক্ষেপ নিবেন। ইতিমধ্যে সংসদ সদস্য সুরমার উত্তরপাড়বাসীর স্বপ্ন বাস্তবায়নে মহান সংসদে ধারারগাও হালুয়ারঘাট সেতুটি দ্রুততম সময়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দিয়েছেন। স্থানীয়রা জানান, সুনামগঞ্জের হালুয়ারঘাট-ধারারগাঁও এলাকায় সুরমা নদীর উপর একটি সেতুর অভাবে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর, রঙ্গারচর ও নিকটবর্তী দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর, নরসিংপুর ও বাংলাবাজার ইউনিয়নের ৫ লক্ষাধিক মানুষকে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হয়ে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয়দের যেতে হচ্ছে দক্ষিনে অবস্থিত জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। 

এছাড়া এসব এলাকার উৎপাদিত সবজি ও কৃষিপণ্য সহজে জেলা শহরে নিয়ে যেতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ফলে এ অঞ্চলে কৃষি ও পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও একটি ব্রীজের অভাবে সব স্বপ্নই যেন থমকে আছে। অন্যদিকে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় অনেক সময় গভীর রাতে গর্ভবতী নারীসহ জরুরি রোগী নিয়ে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এলাকাবাসীর অভিযোগ সংসদ নির্বাচন এলে প্রার্থীরা ব্রীজটি নির্মানের বার বার আশ্বাস দিলেও নির্বাচিত হওয়ার পর সেতুটি বাস্তবায়নে নজর দেয় নি কেউ। কৃষি ও পর্যটন সমৃদ্ধ এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে তাই দ্রুত ব্রীজটি বাস্তবায়নের দাবী জানান স্থানীয়রা। এই সেতুটি নির্মান করা হলে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত ৪৮ বীর সেনানীর স্মৃতি সৌধ ডলুরা, বর্ডার হাট, মঙ্গলকাটা বাজারসহ আধ্যতিক সাধক শাহআরেফিন শাহ’র আস্তানায় প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে ভীড় জমান। ভারতের মেঘালায় পাহারের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে আসা পর্যটকরা জানান, সুরমা নদীর হালুয়ারঘাট-ধারারগাও সেতুটি না থাকায় জীবনের ঝুকি নিয়ে স্ত্রী সন্তান ও স্বজনদের নিয়ে ঘুরতে আসতে হয়। বর্ষার সময় সুরমা নদীর উত্তাল ¯্রােতের করলে পড়ে অনেক সময় নৌকা ডুবে শিক্ষার্থীসহ সাধারন মানুষের মৃত্যু হয়। আওয়ামী সরকারের আমলে তৎকালীন এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ সেতুটি নির্মানের জন্য প্রানান্ত চেস্টা করে ব্যর্থ হয়েছে। পরবর্তী আওয়ামীলীগ মনোনিত এমপি ড. মুহাম্মদ সাদিকও সেতুটি নির্মানের চেষ্টা করেছেন। কিন্তু কোন এমপিই সেতুটি নির্মানের কাজ শুরু করতে পারেননি। বর্তমান বিএনপি সরকারের সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট নুরুল  ইসলাম নুরুল জানান, সুরমা নদীর উত্তরপাড়ের মানুষ গেল ১৭টি বছর উন্নয়ন বঞ্চিত ছিল। কোন উন্নয়ন কাজই হয়নি। সেতুটির অভাবে গর্ভবতী মা ও বোনের প্রসব বেদনা উঠলে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসতে না পেরে অনেকেই রাস্তায় মৃত্যু বরণ করেছে। আমি নির্বাচনী ওয়াদা পুরণে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আর্কষন করেছি। সংশ্লিষ্ট মন্ত্রীকেও সেতুটি নির্মানের জন্য ৭১ বিধিতে নোটিশ দিয়েছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে হালুয়ারঘাট-ধারারগাও সুরমা নদীতে সেতু নির্মানের জন্য বরাদ্দ পাওয়া যাবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন জানান, সুরমা নদীর উত্তর এলাকার লোকজনের জন্য হালুয়ারঘাট-ধারারগাঁও সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সেতু নির্মানের জন্য এলজিইডি প্রধান দপ্তরসহ পরিকল্পনামন্ত্রনালয়ে পিপি প্রেরণ করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সেতুটি নির্মানের জন্য প্রয়োজনী অর্থ বরাদ্দসহ অনুমোদন পাওয়া যাবে।

শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি নয়, দ্রুততম সময়ের মধ্যে হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণ করে সুরমার উত্তপাড়ের মানুষের দুর্ভোগের অবসানে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিবে এমনটাই প্রত্যাশা ভোক্তভোগীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ‘খুব সম্ভবত’ ইসলামাবাদে

1

কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

2

খণ্ডিত সেই লাশটি কি বৃষ্টির, জানাল তদন্ত কর্মকর্তারা

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

5

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

6

ছাত্রীর আত্মহত্যায় ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থ

7

সাতক্ষীরায় বাবার বাড়ি থেকে কিশোরী গৃহবধূর লাশ উদ্ধার

8

সাঁতরে জাদুকাটা নদী পাড়ি দিতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

9

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন:

10

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

11

আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান

12

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

13

পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা শুক্রবার

14

অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী

15

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার

16

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

17

কুমিল্লায় বৈছাআ নেতা গ্রেফতার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

18

সুনামগঞ্জে বাঁধ ভেঙ্গে হাওরে ডুকছে পানি, উৎকণ্ঠায় কৃষকরা

19

‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’

20