সুনামগঞ্জ শনিবার, ২৭ জুন, ২০২৬ ইংরেজি | ১৩ আষাঢ় ১৪৩৩ বাংলা
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত, শান্তিগঞ্জে আহত ৩

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও  তিনজন আহত হয়েছেন। সোমবার (বিকাল) এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার জমির উদ্দিন (৪৩) ও জমির হোসেন (৪০), এবং জামালগঞ্জ উপজেলার আবু সালেক (২৫)।

জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার দেখার হাওরের উৎমা বিলে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে জমির উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা।

একই সময়ে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসেন বাড়ি থেকে বের হয়ে নদীঘাটে দোকান খুলতে যাওয়ার পথে বজ্রপাতে আক্রান্ত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

অন্যদিকে, জামালগঞ্জ উপজেলার রূপাবলী গ্রামের আবু সালেক হাওর থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে থাকেন। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, একই দিন দুপুরে শান্তিগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও অন্তত তিনজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া সদর থানার ওসি রতন শেখ জানান, হাসপাতাল সূত্রে তারা মৃত্যুর খবর পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

1

বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে: পানিসম্পদ

2

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভার

3

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

4

শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়লেন এক যুবক

5

সুখবর পেলেন শান্ত-নাহিদরা

6

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও

7

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

8

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

9

‘শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা

10

শেরপুর সেতুতে ৩ দিন যান চলাচল বন্ধ, বিকল্প পথে চলার নির্দেশ

11

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অ

12

দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ, বৃষ্টি

13

আজ মিথিলার জন্মদিন

14

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্র

15

বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন

16

মা হারালেন সংগীতশিল্পী হাসান

17

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল

18

পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

19

এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

20