সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত সর্বশেষ বিশ্ব শিক্ষা পরিসংখ্যানে উঠে এসেছে এমন হতাশাজনক চিত্র। 

পরিসংখ্যান অনুযায়ী, দেশের মাধ্যমিক স্তরে গড়ে মাত্র ৫৫ শতাংশ শিক্ষক নির্ধারিত ন্যূনতম দক্ষতার মান পূরণ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষকদের দক্ষতা নির্ধারণে দুটি বিষয় বিবেচনা করা হয়েছে—প্রথমত, সংশ্লিষ্ট স্তরে পাঠদানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ রয়েছে কিনা এবং দ্বিতীয়ত, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ওই স্তরের জন্য উপযোগী কিনা। এ মানদণ্ডে বাংলাদেশে নিম্ন মাধ্যমিক স্তরে দক্ষ শিক্ষকের হার ৫৪ দশমিক ৭ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৫৫ দশমিক ২ শতাংশ।

একই সূচকে মালদ্বীপ ৯৮ দশমিক ৫ শতাংশ দক্ষ শিক্ষকের হার নিয়ে শীর্ষে রয়েছে। এছাড়া ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে দ্বিতীয় থেকে ষষ্ঠ অবস্থানে থেকে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের তথ্যে দেখা যায়, মাধ্যমিক স্তরে ইংরেজি পড়ানো শিক্ষকদের মধ্যে মাত্র ১৬ দশমিক ৯৯ শতাংশের ইংরেজিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। গণিতের ক্ষেত্রে এ হার ১৪ দশমিক ৬৬ শতাংশ, যা বিষয়ভিত্তিক দক্ষতার ঘাটতিকে আরও স্পষ্ট করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসী

1

মার্কিন অবরোধ ছাপিয়ে চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান

2

আজ মিথিলার জন্মদিন

3

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

4

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয় সরকার

5

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

6

দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

7

হামলায় নিহত মা ও তিন মেয়ের দাফন

8

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

9

জুলাই আন্দোলনে বিএনপির কী অবদান ছিল, জানালেন রুমিন ফারহানা

10

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্

11

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন:

12

এবারও এফডিসিতে কুরবানি দিচ্ছেন না পরীমনি, কারণ কী

13

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

14

এমপি গাজী নজরুল এখন কোথায়?

15

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন

16

খাল খননের চেয়ে হামে আক্রান্ত শিশুদের জীবন জরুরী

17

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২

18

কৃষক পরিবারে সচ্ছলতা ও খাদ্য ঘাটতি পূরণে খাল খনন কর্মসূচির ব

19

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন তিন শিল্পীর মা

20