সুনামগঞ্জ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ইংরেজি | ২৬ কার্তিক ১৪৩৩ বাংলা | ৩০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৪ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

ইসরাইলের হামলায় লেবাননে ব্যাপক প্রাণহানি হয়েছে। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হলেও নির্দিষ্ট কিছু এলাকার ক্ষেত্রে তা মানবে না ইসরাইল। দখলদার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের চলমান সামরিক অভিযান চলবে। খবর সৌদি গেজেটের

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহকে লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই বলেন, দক্ষিণ লেবাননে যুদ্ধ এখনো চলছে এবং সেনারা হিজবুল্লাহর অবকাঠামো ও স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি ওই অঞ্চলের বাসিন্দাদের জাহরানি নদীর দক্ষিণে ভ্রমণ না করার নির্দেশ দেন এবং সতর্ক করেন ‘যে দক্ষিণে যাবে, তার জীবন ঝুঁকিতে পড়বে।’

অন্যদিকে কাটজ বলেন, বৈরুতের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি এখনো ‘শর্তসাপেক্ষ’ এবং এটি নির্ভর করছে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের সরানোর ওপর।

দক্ষিণ লেবাননে এখনও ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে। আল-জাজিরা জানিয়েছে, টাইর শহরের ওপর দিয়ে খুব নিচু দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়, একই সময়ে বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ চালানো হয়।

লেবাননের বেকা উপত্যকার সোহমোর শহরে ইসরাইলি হামলায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। একইভাবে যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও টেল আল-আকারেবসহ আরও কয়েকটি এলাকায় বিমান হামলা হয়েছে।

হাদ্দাথা, টিবনিন, হারিস এবং হারিনসহ দক্ষিণ লেবাননের একাধিক শহরে নতুন করে হামলা চালানো হয়েছে।

লেবাননের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জনগণকে যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণাঞ্চলে না ফেরার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, অবিস্ফোরিত বোমা ও চলমান ঝুঁকির কারণে পরিস্থিতি এখনও বিপজ্জনক।

এর আগে যুদ্ধবিরতি ঘোষণার আগে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের কানতারায় ইসরাইলি সেনাদের ওপর রকেট হামলা চালায় এবং বিউফোর্ট দুর্গের কাছে ড্রোন হামলা চালানোর দাবি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

1

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

2

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

3

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তবে ধৈর্য ধরতে হবে: প্রতি

4

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

5

ধর্ষণচেষ্টাকারী সেই চালককে আটক করল নারী ফুটবলাররা

6

শান্ত-মুমিনুলের জুটিতে স্বস্তি বাংলাদেশ শিবিরে

7

বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদু

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

10

চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধ ময়দানে ৩০ বাংলাদেশি

11

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি

12

কাতারের সাবেক আমিরের স্মরণে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্র

13

চিতলমারীতে বজ্রপাতে গাছকাটা শ্রমিকের মৃত্যু

14

ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারলে বোলারদের আক্ষেপ হয়?

15

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

16

আবহাওয়া অফিসের সতর্কবার্তা

17

খাল খননের চেয়ে হামে আক্রান্ত শিশুদের জীবন জরুরী

18

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে

19

শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র, আরও বিবর্ণ রিয়ালের লিগ জেতার আশা

20