সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মেসির আর্জেন্টিনা খেলবে পাকিস্তানের বিপক্ষে, চলছে জোর আলোচনা

পাকিস্তান ও আর্জেন্টিনার মধ্যে একটি আন্তর্জাতিক ফুটবল ফ্রেন্ডলি ম্যাচের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রগুলো এই তথ্য জানিয়েছে।

সূত্র অনুযায়ী, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা একটি অনলাইন বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে কোচিং উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি এবং একটি সম্ভাব্য ফ্রেন্ডলি ম্যাচ। আর্জেন্টিনার কোচদের একটি কাঠামোবদ্ধ উন্নয়ন উদ্যোগের আওতায় পাকিস্তানে পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে।

আর্জেন্টিনায় পাকিস্তানের মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এএফএ ‘এএফএ পাকিস্তান’ ব্র্যান্ড চালু করার পর পিএফএফ ও এএফএকে একটি ‘ফলপ্রসূ ও ভবিষ্যৎমুখী বৈঠকে’ একত্রিত করা হয়েছে। 

বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত হাসান আফজাল খান। পিএফএফ সভাপতি সৈয়দ মহসিন গিলানি ও তার দল এবং এএফএর মার্কেটিং পরিচালক ফ্রান্সিসকো লেম্মি বৈঠকে অংশ নেন।

রাষ্ট্রদূত হাসান বলেছেন, এই উদ্যোগ পাকিস্তানে ফুটবলের বিকাশে সহযোগিতা জোরদার করার ‘চমৎকার সুযোগ’ এনে দিয়েছে। গিলানি এএফএর আগ্রহকে স্বাগত জানিয়েছেন এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার লক্ষ্যে এই অংশীদারিত্বকে ‘কাঠামোবদ্ধ ও টেকসই উপায়ে’ গড়ে তোলার গুরুত্বের কথা বলেছেন।

চূড়ান্ত হলে প্রস্তাবিত ফ্রেন্ডলি ম্যাচটি ফিফা বিশ্বকাপের পরে অনুষ্ঠিত হবে। তবে সূত্রগুলো জানিয়েছে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। যেকোনো চুক্তি চূড়ান্ত হওয়ার আগে আরও সমন্বয় করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি:

1

বাবা-ছেলেকে দেখা যেতে পারে একই দলে

2

আমার গর্ব লাগে যে, আমার নেতা নাহিদ ইসলাম: ডা. মাহমুদা মিতু

3

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নে

4

দশ বিশ্বকাপের পথিক: তপন চৌধুরীর চোখে ফুটবলের পৃথিবী

5

অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হ

6

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

7

ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ: কৃষিমন্ত্রী

8

তেলের দাম বাড়ানোর কারণ জানালেন পরিবহণমন্ত্রী

9

গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

10

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি

14

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন

15

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

16

৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

17

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো সৌম্য সরকারের

18

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

19

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

20