সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

কিংবদন্তি বাউল সাধক কানাই দাস মারা গেছেন

ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস। ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস। তার বয়স হয়েছিল ৮২ বছর। 

শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

রঞ্জন পালিত জানান, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল সাধক। বিশেষ করে গত দুই মাস ধরে যক্ষ্মা (টিবি)-তে আক্রান্ত ছিলেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যায়ও ভুগছিলেন।

এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস ছোটবেলা থেকেই ছিলেন দৃষ্টিহীন। তবে তার সুর আর অন্তর্দৃষ্টি দিয়েই তিনি ছুঁয়ে গেছেন অগণিত মানুষের হৃদয়। একতারা হাতে গ্রাম থেকে গ্রামে, মেলা থেকে আখড়ায় ঘুরে ঘুরে গান গেয়েছেন তিনি।

এই বাউল সাধকের কণ্ঠে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কিংবা ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’- গানগুলো শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

দেশ ও দেশের বাইরে নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করে খ্যাতি অর্জন করা কানাই দাস বাউল ২০১৯ সালে ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার আলোচিত বই ‘নাইন লাইভস’-এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় তাকে উৎসর্গ করেছিলেন।

এমন গুণি একজন বাউল শিল্পীর প্রয়াণে বাউল জগতে গভীর শোক নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

1

শান্ত-মুমিনুলের জুটিতে স্বস্তি বাংলাদেশ শিবিরে

2

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

3

পশ্চিমবঙ্গে ধর্মান্তর বিরোধী কঠোর আইন চালু করা হবে: শুভেন্দু

4

ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল জাবি ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আলটিমে

5

শাহজালাল বিমানবন্দরের রানওয়ের কাছে ঢুকে পড়লেন এক যুবক

6

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

7

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

8

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে

9

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

10

ধর্মীয় প্রতীকের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দ

11

স্থানীয় সরকার নির্বাচন কবে, সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরু

12

যদি জ্বালানির সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইন কেন: সংসদে

13

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

14

আবারও নতুন মিশন নিয়ে হলিউডে ফিরছেন প্রিয়াংকা চোপড়া

15

বিশ্বকাপ অনিশ্চিত আরও এক ব্রাজিলিয়ানের

16

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

17

যে হত্যাকাণ্ডে কেঁদেছিল দেশবাসী, শুধু কান্নার অধিকার ছিল না

18

রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী

19

বন্ধুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

20