সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৭ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করার কথা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে এখন আর শ্রেণিকক্ষে পাঠদান করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। 

শিক্ষকদের দক্ষতার বিষয়ে গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, প্রশিক্ষণ ছাড়া শিক্ষকদের শ্রেণিকক্ষে না পাঠানোর সিদ্ধান্ত এরইমধ্যে নেওয়া হয়েছে। এ কারণে সাড়ে ১৪ হাজার শিক্ষক তার বিরুদ্ধে মিছিলও করেছেন। তবে সরকার এ অবস্থান থেকে সরে আসবে না। 

তিনি বলেন, প্রশিক্ষণ শেষ করে আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যে এসব শিক্ষক আবার শ্রেণিকক্ষে ফিরবেন।

প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক বছরে শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সরকার সেই ক্ষতি কাটিয়ে ওঠার কাজ করছে। 

তিনি বলেন, বেসরকারি স্কুলগুলোর তদারকির জন্য একটি নিয়ন্ত্রক পর্ষদ গঠনের কাজ শুরু হয়েছে। আগামী ১৪ মে ইংরেজি মাধ্যম স্কুলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হবে।

তিনি আরও বলেন, দেশের ৩০ থেকে ৪০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের জরুরি সংস্কার প্রয়োজন। কিছু ভবন এতটাই জরাজীর্ণ যে, সেগুলো নতুন করে নির্মাণ করা ছাড়া উপায় নেই।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের অবকাঠামো বলতে শুধু ভবন বোঝায় না। ভবনের নকশার সঙ্গে শিক্ষাদানের প্রক্রিয়ার সমন্বয় করেও কাজ করতে চায় সরকার। 

জাতীয় শিক্ষাক্রম প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, সরকার সমমানের শিক্ষাক্রম চালুর চেষ্টা করছে। আগামী ৩ থেকে ৫ বছরের জন্য একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সেটি জনসাধারণের জন্য প্রকাশ করা হবে। এ শিক্ষাক্রম তৈরিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় থাকবে বলেও জানান তিনি।

এ সংলাপের আয়োজন করে সিপিডির নাগরিক প্ল্যাটফর্ম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে ল’ ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্

1

এমপি গাজী নজরুল এখন কোথায়?

2

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

3

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

4

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

5

ফের সন্ধ্যা ৭টায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

6

নিউমার্কেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১

7

পশ্চিমবঙ্গে ধর্মান্তর বিরোধী কঠোর আইন চালু করা হবে: শুভেন্দু

8

ফিফার পক্ষপাতিত্বের অভিযোগে যা বললেন আর্জেন্টিনা কোচ

9

জাতীয় পার্টির নতুন মহাসচিব কাজী নাহিদ

10

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

11

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

12

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

13

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ

14

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরু

15

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

16

যেসব কারণে থমকে আছে ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি চুক্তি

17

নাসিরনগরে পানিতে জমির সব ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

18

মিকেল মেরিনো, স্পেনের নির্ভরতার আরেক নাম

19

খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩

20