সুনামগঞ্জ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ৫ আশ্বিন ১৪৩৩ বাংলা | ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৮ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও মাংসপেশির চোটের কারণে ছিটকে গেছেন ওয়েসলি। ২২ বছর বয়সী ডিফেন্ডারের পরিবর্তে মিডফিল্ডার এদেরসন সিলভার নাম চূড়ান্ত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। 

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে থাকতেই অপ্রত্যাশিতভাবে ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার এদেরসন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গে-র প্রতিবেদন অনুসারে, শুরুতে আনচেলত্তির ২৬ সদস্যের চূড়ান্ত দলে সুযোগ না পেয়ে জন্মস্থান ব্রাজিলের মাতো গ্রোসো দো সুল অঙ্গরাজ্যের কাম্পো গ্রান্দেতে ছুটি কাটাতে গিয়েছিলেন এদেরসন।

স্থানীয় সময় শনিবার রাতে তিনি এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানেও অংশ নেন। ওই অনুষ্ঠানে যাওয়ার সময় নিজের পাসপোর্টও সঙ্গে নিয়ে যাননি এদেরসন। হয়তো বিশ্বকাপ দলে খেলার সুযোগ পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন!

গতকাল রোববার সকালে হঠাৎ ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে তার কাছে ফোন আসে। এদেরসনকে জানানো হয়, তিনি বিশ্বকাপ দলে যুক্ত হয়েছেন। খবরটি এদেরসনের জন্য এদিকে যেমন আনন্দের ছিল, তেমনি কিছুটা বিপাকেও পড়েন তিনি। কারণ তার পাসপোর্ট যে রিও ডি জেনেইরোতে!

পরে এক বন্ধুকে অনুরোধ করেন, তার পাসপোর্টটি সাও পাওলোতে পৌঁছে দিতে। সেখান থেকেই নিউ জার্সির বিমানে উঠে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এদেরসনের। স্থানীয় সময় সোমবার সকালে ব্রাজিলের দলের সঙ্গে যোগ দিয়ে বিকেলে অনুশীলনে অংশ নেবেন তিনি। 

আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ব্রাজিলের। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা: ফেসবুক পোস্টে বার্তা দিলেন

1

চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধ ময়দানে ৩০ বাংলাদেশি

2

ডাকসু নেতাদের ওপর হামলার মামলা না নেওয়ায় লিগ্যাল নোটিশ

3

কারিগরিতে ৮ হাজারের বেশি পদ শূন্য: সংসদে শিক্ষামন্ত্রী

4

মিছিলের প্রস্তুতিকালে শ্রীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬ জ

5

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির

6

হাজিদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

7

নাইক্ষ্যংছড়িতে অতিবর্ষণে জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের শঙ্কা

8

মা হারালেন সংগীতশিল্পী হাসান

9

দীর্ঘ ছুটি শেষে প্রাণ ফিরেছে ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

10

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

11

কুতুবদিয়া-পেকুয়ায় পানিবন্দি মানুষের মিলছে না শুকনো খাবার

12

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য

13

মুজিব সংবিধানের পাহারাদার হবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

14

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

15

খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ:

16

আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

17

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের দলের

18

জ্বালানি খাতের দুষ্টচক্র ভেঙে নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

19

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে গৃহবধূর মৃত্যু

20