সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা শুক্রবার

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শুক্রবার ১ মে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। 

বৃহস্পতিবার (১ মে) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সমাবেশের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাজধানীতে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন জানিয়ে তিনি বলেন, এরইমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন করা হয়েছে, মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী কর্মজীবী মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে উপস্থিত হবে। 

নজরুল ইসলাম খান বলেন, এই সমাবেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ জাতীয় নেতা এবং শ্রমিক নেতারা বক্তব্য রাখবেন বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন

1

কুমিল্লায় ছাত্রলীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

2

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

3

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্র

4

সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর ‘লিভ টু আপিল’ দায়

5

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত

6

ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে বিক্ষোভ, বার্লিনে গ্রেফত

7

‘জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, দূর থেকে দেখলে কমেডি’

8

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

9

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন তিন শিল্পীর মা

10

কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

11

হরমুজ ইস্যুতে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ

12

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

13

প্রথমবারের মতো বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

14

খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরাইল

15

সাজা স্থগিতের আবেদন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির

16

ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈত

17

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

18

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

19

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত

20