সুনামগঞ্জ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৮ ভাদ্র ১৪৩৩ বাংলা | ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ভোজিনহার পরিবারের জন্য টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি

ভোজিনিয়ার পরিবারকে মেসি টিকিট দিয়েছেন। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বসা বিশ্বকাপ ফাইনালের আগে বিনামূল্যে বেশকিছু টিকিট দিয়েছিলেন লিওনেল মেসি। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পরিবারকেও সেই সময় টিকিট দিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার।

এমনটাই দাবি করেছেন আর্জেন্টাইন সাংবাদিক ইয়ানিনা লাতোরে। তিনি জানান, ফাইনালের টিকিটের উচ্চমূল্যের কারণে যারা স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখতে পারছিলেন না, তাদের মধ্যে কয়েকজনের জন্য ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করেন মেসি।

ভোজিনহার পরিবারের চার সদস্যও ছিলেন তাদের মধ্যে। মেসি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়ে তাদের জন্য টিকিটের ব্যবস্থা করেন। তবে বিষয়টি এতদিন গোপনই ছিল।

যদিও বিশ্বকাপ ফাইনালে সুখস্মৃতি নিয়ে ফিরতে পারেননি মেসি। রোববারের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। 

যদিও মেসির এই মানবিক উদ্যোগের তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বা মেসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে আর্জেন্টাইন সাংবাদিক ইয়ানিনা লাতোরের দাবি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ের ম্যাচে ভোজিনহা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে তিনি আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন। নিজের পারফরম্যান্সে নজরও কেড়েছিলেন। ম্যাচ শেষে সেদিন মেসির জার্সিও চেয়েছিলেন ভোজিনহা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

1

আগাম ধানে ব্যস্ততা শুরু

2

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ

3

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি

4

ঈদে একসঙ্গে ৯টি সিনেমা মুক্তি পাওয়ায় চিন্তায় হল মালিকরা

5

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

6

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

7

সদরপুরে ঈদ জামাত অনুষ্ঠিত

8

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত

9

মেসির আর্জেন্টিনা খেলবে পাকিস্তানের বিপক্ষে, চলছে জোর আলোচনা

10

আজও শাপলা চত্বরের গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন মনসুর, খোঁজ রাখে

11

ইউক্রেনের নতুন অস্ত্রে বদলে যাচ্ছে যুদ্ধের বাস্তবতা, বড় চ্যা

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি

14

এখন পর্যন্ত ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে কতটি পরিবার, জানালেন প্র

15

ফের সন্ধ্যা ৭টায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

16

বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি

17

বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির

18

ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

19

মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪

20