সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

কেন রেজাইয়ের নিয়োগ ইরানের নিরাপত্তা নীতির জন্য গুরুত্বপূর্ণ?

মোহসেন রেজাই। সংগৃহীত ছবি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রধান মোহসেন রেজাই। একই সঙ্গে কাউন্সিলে সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবেও তাকে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

মোহসেন রেজাইয়ের নিয়োগকে ঘিরে তেহরানের যুদ্ধকালীন কৌশল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে নানা ব্যাখ্যা সামনে এসেছে।

রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির নেতৃত্ব দিয়েছেন। হরমুজ প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার পক্ষে তিনি দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়ে আসছেন।

জুলাইয়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার’ চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। গত সপ্তাহেও তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ গুরুতর ঝুঁকি ও প্রাণহানির কারণ হতে পারে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সঙ্গে কথা বলা বিশ্লেষকদের মতে, রেজাইয়ের নিয়োগ ইরানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সামরিক ও নিরাপত্তা বিষয়কে আরও বেশি গুরুত্ব দিতে পারে। 

তবে অন্যদের মতে, তার কট্টরপন্থী ভাবমূর্তি ভবিষ্যতে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছালে সেটি দেশের রক্ষণশীল মহলের কাছে গ্রহণযোগ্য করে তুলতেও তেহরানকে সহায়তা করতে পারে।

হরমুজ প্রণালি নিয়ে আলোচনা এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে। এমন সময়ে রেজাই দায়িত্ব নিচ্ছেন, যখন ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ চুরির শঙ্কায় ছেলের কবর পাহারা দিচ্ছেন বাবা

1

এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

2

সহকর্মীকে চড় মেরে দীর্ঘদিন পর অনুতপ্ত রিমা খান

3

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

4

জুলাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির দুই এমপির শ্র

5

লুডু খেলার চাল নিয়ে তর্ক, যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

6

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

7

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন

8

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আর ফুটবল নিয়ে এবারের ‘ইত্যাদি’

9

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

10

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত

11

রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’

12

মামলা ও ফের বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরীমনি

13

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

14

কৃষক পরিবারে সচ্ছলতা ও খাদ্য ঘাটতি পূরণে খাল খনন কর্মসূচির ব

15

দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

16

ইউক্রেনের নতুন অস্ত্রে বদলে যাচ্ছে যুদ্ধের বাস্তবতা, বড় চ্যা

17

পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজ শরিফের ফোনালাপ, আলোচনা যা নিয়ে

18

মুজিব সংবিধানের পাহারাদার হবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

19

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল

20