সুনামগঞ্জ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ৫ আশ্বিন ১৪৩৩ বাংলা | ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২১ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী বরাবর এবি পার্টি চেয়ারম্যান মঞ্জুর চিঠি

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ফাইল ছবি

মীরপুরের পল্লবীতে শিশু রামিসার পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ ও কঠোর এই আনুষ্ঠানিক বার্তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি আবেদনমূলক চিঠি পাঠিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

তিনি ডাকযোগে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই খোলা চিঠি পাঠয়েছেন। চিঠিতে তিনি (মঞ্জু) প্রধানমন্ত্রীকে বিরোধীদলসহ বিভিন্ন মত ও পথের লোকদের সাথে নিয়ে সশরীরে গিয়ে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার অনুরোধ করেছেন। এর মাধ্যমে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের পাশাপাশি এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে ‘দল মত নির্বিশেষে রাষ্ট্র ঐক্যবদ্ধ’ বলে একটি কঠোর ও দৃঢ় বার্তা দেবে বলে তিনি (মঞ্জু) মনে করেন।    

চিঠিতে এবি পার্টির চেয়ারম্যান লিখেছেন-  

বরাবর, 

তারেক রহমান 

মাননীয় প্রধানমন্ত্রী 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।  

বিষয়: শিশু রামিসা’র নৃশংস হত্যাকান্ডের মত চরম অমানবিক ঘটনাবলীর বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ সংহতি ও রাষ্ট্রের কঠোর অবস্থানের ঘোষণা প্রদানের বিনীত অনুরোধ।  

জনাব, 

সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। 

মীরপুরের পল্লবীতে শিশু রামিসা’র রোমহর্ষক হত্যাকাণ্ড নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের হৃদয়ের বিদীর্ণ অনুভূতি নিশ্চয়ই আপনাকেও যার পর নেই চিন্তিত ও ব্যথিত করেছে। পুলিশের দৃঢ় তৎপরতায় দ্রুততর সময়ে পাষণ্ড খুনী গ্রেফতার হওয়ায় জনমনের ক্ষোভ কিছুটা লাঘব হয়েছে। ইতোপূর্বে বিভিন্ন সময়ে একই ধরনের নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে যা খুবই উদ্বেগ ও হতাশাজনক। এই সামাজিক-নৈতিক ও মানবিক বিপর্যয় সামগ্রিকভাবে সমাজ ও রাষ্ট্রের দূর্বলতা ও ব্যর্থতার প্রকাশ বলে আমরা মনে করি। এমতাবস্থায় এ ধরনের পাশবিক হিংস্র কার্যক্রমের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানের বার্তা দেওয়া প্রয়োজন। তাই আমাদের বিশেষ অনুরোধ আপনি বিরোধীদলসহ বিভিন্ন মত ও পথের লোকদের সাথে নিয়ে সশরীরে গিয়ে রামিসার শোকাহত পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করুন। এই প্রতীকী সম্মিলিত সংহতি একটি কঠিন বার্তা দেবে যে, এ ধরনের নৃশংসতার বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা সবাই অর্থাৎ রাষ্ট্র ঐক্যবদ্ধ। 

এ ব্যাপারে আপনার সুবিবেচনা প্রসূত পদক্ষেপ গ্রহণের সবিনয় অনুরোধ জানাচ্ছি।   


বিনীত 

মজিবুর রহমান মঞ্জু 
চেয়ারম্যান
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরের মুখোমুখি হওয়ার আগে সুখবর পেল ইরান ফুটবল দল

1

বন্দরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

2

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

3

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন

4

প্রথমবার এক সিনেমায় সালমান-নয়নতারা, শুরু হলো শুটিং

5

ভোজিনহার পরিবারের জন্য টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি

6

‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল ন

7

ব্যবসায়ী হত্যার আড়াই বছর পর পিবিআইয়ের রহস্য উদঘাটন, গ্রেফতার

8

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

9

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

10

অভিনেতা রাহুলের মৃত্যুর বিচার চেয়ে স্ত্রীর এফআইআর, জোরালো তদ

11

কুমিল্লায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন

12

নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন রুনা লায়লা

13

‘খেলা শেষ খোদা হাফেজ’

14

পাটওয়ারীকে বাঁচাতে এগিয়ে আসেনি জামায়াত এমপি ও শিবির সভাপতি

15

‘স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে’ যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

16

তোর রক্ত দিয়ে গোসল করব’ বলার পর বড়ভাইকে হত্যা করলেন ছোটভাই

17

ইতালির কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই কেন ক্ষমা চাই

18

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

19

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

20