সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার!

সংগৃহীত

বার্সেলোনায় একসময় ফুটবল বিশ্বকে কাঁপিয়েছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার। তাদের এই আক্রমণভাগ ছিল প্রতিপক্ষের জন্য এক বড় আতঙ্ক। এই তিনজন মিলে ক্লাবকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগসহ আরও অনেক বড় শিরোপা। এমএসএন ত্রয়ীর খেলা দেখাটাই ছিল এক আনন্দের বিষয়। তিন ফরোয়ার্ড দুর্দান্তভাবে একে অপরের পরিপূরক হয়ে বার্সেলোনার আক্রমণভাগের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলে এই জুটির সমাপ্তি ঘটে। পরে পিএসজিতে মেসি এবং নেইমার আবার একসঙ্গে খেলেন। বর্তমানে মেসি এবং সুয়ারেজ ইন্টার মিয়ামিতে একসঙ্গে খেলছেন। এই দলে যোগ দিতে পারেন নেইমারও।

দ্য সান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহাম নেইমারকে এমএলএস ক্লাবটিতে আনার চেষ্টা করতে পারেন। এই দল বদল হলে মেসি, সুয়ারেজ এবং নেইমার আবার একসঙ্গে মাঠে নামতে পারেন। এতে বার্সেলোনা অধ্যায় শেষ হওয়ার প্রায় এক দশক পর আবার ফিরতে পারে বিখ্যাত এমএসএন ত্রয়ী।

সাবেক ব্রাজিল মিডফিল্ডার ফেলিপে মেলোর একটি মন্তব্যের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। মেলো দাবি করেন, তিনি এমন তথ্য পেয়েছেন যে সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হলে নেইমার ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন।

মেলো ইউটিউবে বলেন, ‘আমার এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে। তিনি সান্তোস সম্পর্কে কিছু খবর দিয়েছেন। তিনি আমাকে বলেছেন, নেইমার মিয়ামিতে খেলবে। আগামী জানুয়ারি থেকেই নেইমার ইন্টার মিয়ামির হয়ে খেলা শুরু করবে।’

তিনি আরও বলেন, ‘এটা যদি সত্যি হয়, তাহলে এই খবর সবার আগে আমিই জানালাম। এখন দেখা যাক কী হয়।’

সম্প্রতি নেইমার নিজেই স্বীকার করেছেন, এই মৌসুমের পর তার ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, আপাতত তার মনোযোগ সান্তোসের সঙ্গে চুক্তি পূরণ করার দিকে। এরপরই তিনি ঠিক করবেন, খেলা চালিয়ে যাবেন কিনা, ক্লাবে থাকবেন কিনা।

নেইমার তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি জানি না কতদিন খেলব। থামার কথা এখনো ভাবছি না। আবার কতদিন খেলা চালিয়ে যাব, তাও জানি না।’ তি

তিনি আরও বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি এই চুক্তি পূরণ করতে চাই। যতটা সম্ভব সান্তোসের জার্সির প্রতি সম্মান রাখতে চাই। চুক্তি শেষ হলে তখন ভাবব, সান্তোসে থাকব নাকি ছেড়ে দেব, খেলা চালিয়ে যাব নাকি থামব। আমি সত্যিই জানি না কী করব। ডিসেম্বর পর্যন্ত এখনো অনেকটা পথ বাকি। তাই একটা একটা করে ধাপ এগোতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

1

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

2

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

3

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

4

গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান

5

প্রাথমিক শিক্ষার্থীদের ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতর

6

মিছিলের প্রস্তুতিকালে শ্রীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬ জ

7

হাইতিকে হারানোর পর শেষ ম্যাচে ব্রাজিলের সামনে যে সমীকরণ

8

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্র

9

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

10

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমকের চমক

11

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আল

12

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত

13

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

14

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রামেক হাসপাতালে রোগীদের ভোগা

15

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে আপত্তি, ব্যাখ্যা দি

16

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

17

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে

18

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

19

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয় সরকার

20