সুনামগঞ্জ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৮ ভাদ্র ১৪৩৩ বাংলা | ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। ছবি: সংগৃহীত

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে তার ‘কঠোর ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে।  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় তিনি এমন হুঁশিয়ারি দিলেন। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন,  ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘যেকোনো আগ্রাসন বা নিষ্ঠুরতার জবাব দেওয়া হবে দৃঢ় ও ধ্বংসাত্মকভাবে।’

তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, ইরানের সামরিক বাহিনী, সরকার ও জনগণের মধ্যে ঐক্য আরও শক্তিশালী করা হবে।

আবদুল্লাহির দাবি, ‘সামরিক সংঘাতে একের পর এক ব্যর্থতার পর শত্রু এখন জনগণ ও নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেশটির জনগণের শান্তি ও নিরাপত্তার শক্ত ভিত্তি।

ইরানি এই সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে আগের সংঘাতগুলোর তুলনায় আরও ‘বেশি মূল্য’ দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন।

যুক্তরাষ্ট্রের নতুন হামলা

এই হুঁশিয়ারির আগে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালায়। এর আগে জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পর যুক্তরাষ্ট্র এই অভিযান চালায় বলে জানানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে হামলা শুরু হয়।

সেন্টকমের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ইরানের হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা কমানো এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলাকারী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা দক্ষিণ ইরানের সিরিক এলাকার কাছাকাছি স্থানে হয়েছে। তবে এতে কোনো হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়া নজরদারির মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা

1

শিগগিরই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার

2

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

3

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

4

চিতলমারীতে বজ্রপাতে গাছকাটা শ্রমিকের মৃত্যু

5

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও কর

6

সুখবর পেলেন শান্ত-নাহিদরা

7

ইসরাইলি হেফাজতে বর্বর নির্যাতনের বর্ণনা দিলেন ফ্লোটিলাকর্মী

8

দুই পায়ে গুলি করে যুবককে আমবাগানে ফেলে গেল দুর্বৃত্তরা

9

১০ টাকার জন্য চাচিকে খুন

10

কাতারের সাবেক আমিরের স্মরণে ঢাকায় সড়কের নামকরণের নির্দেশ প্র

11

কারিগরিতে ৮ হাজারের বেশি পদ শূন্য: সংসদে শিক্ষামন্ত্রী

12

বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি

13

ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

14

৪৮০০ মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার দাবি শুভেন্দুর

15

জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল

16

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

17

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

18

ব্যক্তি সাহাবুদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাতে পারলাম না

19

জাতীয় কবির সম্মানে ‘নজরুল বর্ষ’ ঘোষণা, জারি হলো গেজেট

20