সুনামগঞ্জ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ইংরেজি | ২৭ ভাদ্র ১৪৩৩ বাংলা | ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে মেসির বিপক্ষে যে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন স্প্যানিশ কোচ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মেগা ফাইনালে নামার আগে লিওনেল মেসিকে বোতলবন্দি করতে কোনো একক ডিফেন্ডার বা ‘ম্যান-মার্কার’ নিয়োগ দেওয়ার পরিকল্পনা নাকচ করে দিয়েছেন স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার অধিনায়ক যখন কিশোর ফুটবলার ছিলেন, তখনকার একটি তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববারের (১৯ জুলাই) হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ জানান, মেসিকে আটকানোর দায়িত্ব কোনো একজন খেলোয়াড়ের ওপর ছেড়ে দেওয়া হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত। 

বার্সেলোনা ও সেভিয়ার মধ্যকার একটি অনূর্ধ্ব-১৮ কোপা দেল রের ম্যাচের স্মৃতিচারণ করে দে লা ফুয়েন্তে বলেন, ‘সেভিয়া যুব দলে থাকার সময় মেসির বিরুদ্ধে আমার প্রথম দেখা। আমরা তখন এক ছেলেকে নিয়ে অনেক কথা শুনছিলাম, যার নাম ছিল মেসি। ম্যাচে আমরা তাকে কড়া ম্যান-মার্কিংয়ের সিদ্ধান্ত নিই। ৭০ মিনিট পর্যন্ত ম্যাচ ০-০ ছিল। কিন্তু মেসিকে যে খেলোয়াড়টি পাহারা দিচ্ছিল, সে হলুদ কার্ড দেখায় আমি তাকে মাঠ থেকে তুলে নিই। এরপরের ১৫ মিনিটে মেসি একাই ৪ গোল করেছিল!

কৈশোরের সেই শিক্ষা থেকেই দে লা ফুয়েন্তে স্পষ্ট করে দিয়েছেন, স্প্যানিশ রক্ষণভাগ দলগতভাবে মেসিকে সামলাবে। তিনি বলেন, ‘তার মানে কি আমরা তাকে ম্যান-মার্ক করব? না। কিন্তু আমরা কি তার ওপর কড়া নজর রাখব? অবশ্যই। তবে আর্জেন্টিনা দল আমাদের খেলোয়াড়দের ওপর যতটা নজর রাখবে, এটি তার চেয়ে বেশি কিছু নয়।’ 

স্পেনের ১৮ বছর বয়সি বিস্ময় বালক লামিন ইয়ামালের সঙ্গে মেসির তুলনা নিয়ে প্রশ্ন করা হলে দে লা ফুয়েন্তে বলেন, ‘লামিনকে লামিনের মতোই বিকশিত হতে দেওয়া উচিত। মেসি একজন অবিশ্বাস্য প্রতিভা এবং সব তরুণ ফুটবলারের রোল মডেল। তবে লামিনকে সাহায্য করার সেরা উপায় হলো তাকে নিজের মতো খেলতে দেওয়া এবং চাপমুক্ত রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলারডুবি

1

ছাত্রীর আত্মহত্যায় ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থ

2

হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ’—শাকিব প্রসঙ্গে সিয়াম

3

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

4

জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি ১১ দ

5

বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা

6

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

7

বাংলাদেশে হোয়াইটওয়াশ হয়ে মেজাজ হারান পাকিস্তান কোচ

8

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর: উপদেষ্

9

শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র, আরও বিবর্ণ রিয়ালের লিগ জেতার আশা

10

ঝড়ে আম কুড়াতে গিয়ে গাছচাপায় গৃহবধূর মৃত্যু

11

স্থানীয় সরকার নির্বাচন কবে, সম্ভাব্য সময় জানালেন মির্জা ফখরু

12

কৃষক পরিবারে সচ্ছলতা ও খাদ্য ঘাটতি পূরণে খাল খনন কর্মসূচির ব

13

পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজ শরিফের ফোনালাপ, আলোচনা যা নিয়ে

14

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আব

15

সাভারে আ.লীগ নেতাসহ ৭ জন গ্রেফতার

16

পাহাড়ধসের শঙ্কায় বিদ্যালয় ও কলেজের ভবন

17

বিমান মন্ত্রণালয়ের পর খাদ্যের দায়িত্বে রিতা, স্বচ্ছতা ও নিষ্

18

চারঘাট-বাঘায় কোনো রাস্তা কাঁচা থাকবে না: চাঁদ

19

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার

20