সুনামগঞ্জ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ইংরেজি | ৫ ভাদ্র ১৪৩৩ বাংলা | ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বৈছাআ নেতা গ্রেফতার, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। 

এর আগে চব্বিশের গণঅভ্যুত্থানে উপজেলার গৌরীপুর বাজারে গুলিতে নিহত সুলতান মিয়া হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিব হোসেনকে (রাব্বি) গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে দাউদকান্দির গৌরীপুর বাজারে নিজ বাসা থেকে শাকিব হোসেন (২৪) ও তার ভাই নবীর হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তারা তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জহির হোসেনের ছেলে। শাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা কমিটির মুখপাত্র। 

এদিকে ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বিশ্বরোড এলাকায় অবস্থান নেন। এতে রাজারহাট থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে তারা সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করে।

গণঅভ্যুত্থানে নিহত সিএনজিচালিত অটোরিকশার চালক সুলতান মিয়া তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গৌরীপুর বাজারে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ২০২৫ সালের ৩০ জুন তার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় শাকিব হোসেন এজাহারভুক্ত আসামি ছিলেন না। পুলিশ জানায়, তদন্তে ওই হত্যাকাণ্ডে শাকিব হোসেন জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

শাকিবের বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, শাকিব জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে অংশ নিয়েছে। আমার ভাইকে বিনা দোষে ফাঁসানো হয়েছে। টাকার বিনিময়ে কে বা কারা পুলিশকে দিয়ে আমার দুই ভাইকে মামলার মিথ্যা আসামি করেছে। সুলতান মিয়া হত্যা মামলায় এফআইআরএ তাদের নাম ছিল না। এখন পুলিশ বলছে, তারা তদন্তপ্রাপ্ত আসামি। এটাই কি দেশের গণতন্ত্র?

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মামলার তদন্তে শাকিব হোসেন ও তার বড় ভাই নবীর হোসেনের নাম উঠে এসেছে। তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের সঙ্গে আরও লোক আছে। দুই ভাইয়ের সঙ্গে এ মামলার আরও এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক আতিকুল ইসলাম (শান্ত) বলেন, বিনা ওয়ারেন্টে শাকিবকে গ্রেফতার করা হয়েছে। নয়ছয় করে এ ঘটনা ধামাচাপা দেওয়ার যদি কোনো অপচেষ্টা করা হয়, তাহলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীর আত্মহত্যায় ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থ

1

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

2

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়া

3

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন

4

রাজনৈতিক বিবেচনায় কাউকে এগিয়ে দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী

5

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

6

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

7

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

8

মাতৃত্ব কোনো লুকোচুরি বা বিতর্কের বিষয় নয়: অপু বিশ্বাস

9

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

10

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

11

কোচিং থেকে ফেরার পথে ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

12

পুশইন ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসী

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

সালমানকে বোল্ড করে জুটি ভাঙলেন তাইজুল

15

হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মি

16

খণ্ডিত সেই লাশটি কি বৃষ্টির, জানাল তদন্ত কর্মকর্তারা

17

প্রাথমিক শিক্ষার্থীদের ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতর

18

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

19

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

20