সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প

নিরাপত্তা বাহিনী গুলির শব্দ শুনে ট্রাম্পকে ঘিরে ধরেন, এসময় তিনি পড়ে যান। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজে গুলির শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। ওই সময় কড়া নিরাপত্তায় লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়।

ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ আসার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। তার আগে তড়িৎ সরিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। এরপর নিরাপত্তা কর্মীরা ট্রাম্পকে সরিয়ে নিতে চান। তখনই চেয়ার ছেড়ে ওঠার সময় হুমড়ি খেয়ে পড়েন ট্রাম্প।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’। পরিস্থিতি সম্পর্কে অবগত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে আছেন।

প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নিরাপদ স্থানে আছেন এবং কর্মকর্তাদের জানিয়েছেন তিনি নৈশভোজের অনুষ্ঠানে ফিরতে চান। তবে সিক্রেট সার্ভিসের সদস্যরা আপাতত প্রেসিডেন্টকে অনুষ্ঠানে ফিরতে নিষেধ করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি। এই ঘটনার পর ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প মার্কিন সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’

1

সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট

2

প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে: শেখ হাসিনা

3

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

4

ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল জাবি ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আলটিমে

5

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী নিহত

6

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

7

বারবার বিসিবি সভাপতি বদল, যা বললেন কোচ

8

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান: রেজা

9

রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালককে হত্যা

10

নিউমার্কেটে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১

11

ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি

12

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

13

আজ মিথিলার জন্মদিন

14

কুমিল্লায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন

15

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

16

ফের সন্ধ্যা ৭টায় শপিংমল-দোকান বন্ধের নির্দেশ

17

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

18

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ

19

সুনামগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত শুল্ক আদায় ও শ্রমিক

20