সুনামগঞ্জ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ইংরেজি | ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা | ১২ জুমাদাল সানি ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১ জুন ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল সৌদি আরব

সৌদি আরবের পতাকা। ছবি: সংগৃহীত

কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। 

ইরানের এই পদক্ষেপকে ‘বারবার চালানো এবং বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে রিয়াদের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হামলার প্রতি তাদের সুনির্দিষ্ট ও দ্ব্যর্থহীন প্রত্যাখ্যানের কথা পুনর্ব্যক্ত করেছে। রিয়াদ স্পষ্ট জানিয়েছে, এই আগ্রাসন সরাসরি কুয়েতের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে এ ধরনের বারবার আইন লঙ্ঘন মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাগুলোকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে এই সংকটের সময়ে সৌদি আরব তার ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কুয়েত, দেশটির সরকার এবং জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। 

নিজেদের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নাগরিকদের জানমাল রক্ষার্থে কুয়েত প্রশাসন যেকোনো ধরনের প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করলে তাতে সৌদি আরবের পূর্ণ সমর্থন থাকবে বলেও বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

1

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার

2

‘বাবা, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম’— মৃত্যুবার্ষিকীতে

3

স্পেনকে ফ্রান্সের ভয় পাওয়া উচিত: ইয়ামাল

4

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

5

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে গৃহবধূর মৃত্যু

6

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

7

ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী নিহত

8

বিতর্কিত উদযাপন করে ফাইনালের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টি

9

দশ বিশ্বকাপের পথিক: তপন চৌধুরীর চোখে ফুটবলের পৃথিবী

10

জ্বালানি খাতের দুষ্টচক্র ভেঙে নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

11

রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালককে হত্যা

12

প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্র

13

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের দলের

14

প্রশ্ন ফাঁস নিয়ে এনসিপির বিবৃতি, যা বললেন শিক্ষামন্ত্রী

15

হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ যথেষ্ট না: জামায়াত আম

16

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

17

‘নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর’

18

নির্বাচনে জিতে চমক দেখালেন বিজয়ের গাড়িচালকের ছেলেও

19

ধর্মীয় প্রতীকের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দ

20