সুনামগঞ্জ শনিবার, ৪ জুলাই, ২০২৬ ইংরেজি | ২০ আষাঢ় ১৪৩৩ বাংলা | ১৯ মুহাররম ১৪৪৮ হিজরি
Ad
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ৯ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

খাল খননের চেয়ে হামে আক্রান্ত শিশুদের জীবন জরুরী

ভাইরাসজনিত রোগ হাম দ্রুত একজন থেকে অন্যজনে সংক্রমিত হয়। ছবি: সংগৃহীত

খাল খননসহ অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা  আপাতত বন্ধ রেখে হলেও হামে আক্রান্ত শিশুদের জীবন বাঁচান প্রধানমন্ত্রী তারেক রহমান, এটাই এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় চাওয়া।

দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। অসংখ্য মা-বাবা তাদের সন্তানকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। কোথাও বেড সংকট, কোথাও ওষুধের অভাব, কোথাও চিকিৎসা পেতে দীর্ঘ অপেক্ষা, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, রাষ্ট্রের এই মুহূর্তের সবচেয়ে বড় অগ্রাধিকার কী হওয়া উচিত?

একটি শিশুর জীবন কোনো উন্নয়ন প্রকল্পের চেয়ে ছোট হতে পারে না। খাল খনন, অবকাঠামো কিংবা অন্যান্য প্রকল্প পরে হলেও চলবে, কিন্তু একটি শিশু মারা গেলে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই এখনই প্রয়োজন জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, হাসপাতালগুলোতে বিশেষ হাম ইউনিট চালু করা, পর্যাপ্ত চিকিৎসক-নার্স নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সরবরাহ এবং দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা।

মানুষ এখন রাজনৈতিক বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চায়। তারা দেখতে চায় দেশের সর্বোচ্চ নেতৃত্ব শিশুদের জীবন রক্ষায় কতটা আন্তরিক। কারণ আজ বাংলাদেশের সবচেয়ে বড় সংকট উন্নয়ন নয়, মানুষের বেঁচে থাকা।

প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি আহ্বান এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিন শিশুদের জীবন বাঁচাতে। প্রতিটি শিশুর মৃত্যু একটি পরিবারের স্বপ্ন ধ্বংস করে দেয়। আর প্রতিটি মায়ের কান্না রাষ্ট্রের জন্য সতর্কবার্তা হওয়া উচিত।

বাংলাদেশে হামের ভয়াবহ সংক্রমণ এখন আর শুধুমাত্র একটি স্বাস্থ্য সংকট নয়, এটি ধীরে ধীরে জাতীয় উদ্বেগ, মানবিক বিপর্যয় এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধের একটি বড় পরীক্ষায় পরিণত হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন হাসপাতাল থেকে শিশু মৃত্যুর খবর আসছে। অসংখ্য মা-বাবা তাদের বুকের ধন হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। একটি শিশুর মৃত্যু শুধু একটি সংখ্যা নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা এবং ভবিষ্যতের মৃত্যু। অথচ পরিস্থিতির ভয়াবহতার তুলনায় রাষ্ট্রীয় প্রস্তুতি, নজরদারি এবং জনসচেতনতা কার্যক্রমকে এখনো অনেকের কাছে যথেষ্ট মনে হচ্ছে না।

দেশের মানুষ আজ আতঙ্কিত। গ্রাম থেকে শহর, সরকারি হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিক সবখানেই হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, প্রকৃত পরিস্থিতি কি জনগণের সামনে পুরোপুরি তুলে ধরা হচ্ছে? মিডিয়ায় প্রকাশিত মৃত্যুর সংখ্যা কি বাস্তবতার প্রতিফলন? নাকি আরও বহু মৃত্যু নীরবে চাপা পড়ে যাচ্ছে প্রশাসনিক ব্যর্থতা, তথ্য গোপন বা অব্যবস্থাপনার আড়ালে? 

যখন কোনো মা তার শিশুকে কোলে নিয়ে হাসপাতালের বারান্দায় কান্না করেন, তখন পরিসংখ্যানের ভাষা অর্থহীন হয়ে যায়।

হাম এমন একটি রোগ, যেটিকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানে প্রতিরোধযোগ্য বলে ধরা হয়। বিশ্বের বহু দেশ টিকাদান কর্মসূচি শক্তিশালী করে এই রোগের ভয়াবহতা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। অথচ বাংলাদেশে যদি সত্যিই টিকার ঘাটতি, অব্যবস্থাপনা, দুর্নীতি কিংবা অবহেলার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে থাকে, তাহলে সেটি নিছক প্রশাসনিক ভুল নয় এটি মানুষের জীবনের সঙ্গে চরম দায়িত্বহীন আচরণ। 

জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত স্বাস্থ্যব্যবস্থা যদি সংকটের সময় শিশুদের জীবন বাঁচাতে ব্যর্থ হয়, তবে সেই ব্যর্থতার দায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতেই হবে।

বর্তমান ও বিগত অন্তর্বর্তীকালীন প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। একটি রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে নাগরিকের জীবন রক্ষা করা। সেখানে যদি শিশু মৃত্যুর মিছিল থামানো না যায়, তবে উন্নয়ন, অবকাঠামো কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের বড় বড় প্রচারণা সাধারণ মানুষের কাছে গুরুত্ব হারিয়ে ফেলে। কারণ একজন মা-বাবার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার সন্তানের নিরাপত্তা। তারা আজ রাস্তা, সেতু কিংবা খাল খননের চেয়ে বেশি চিন্তিত হাসপাতালের বেড, অক্সিজেন, ওষুধ এবং চিকিৎসক পাচ্ছেন কি না তা নিয়ে।

এই মুহূর্তে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত হামের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং শিশু মৃত্যুহার কমানো। প্রধানমন্ত্রী ও সরকারের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলদের সরাসরি হাসপাতালগুলো তদারকি করা প্রয়োজন। আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, পর্যাপ্ত ওষুধ, জরুরি চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিশ্চিত করতে হবে। শুধু নির্দেশনা দিলেই হবে না, মাঠপর্যায়ে সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না তাও কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরকে জরুরি ভিত্তিতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। মানুষকে স্পষ্টভাবে জানাতে হবে হামের উপসর্গ কী, কখন হাসপাতালে যেতে হবে, কীভাবে সংক্রমণ এড়ানো সম্ভব এবং টিকা গ্রহণ কতটা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সবখানে সমন্বিত প্রচারণা চালানো প্রয়োজন। কারণ আতঙ্ক নয়, সচেতনতা ও দ্রুত চিকিৎসাই পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

হাসপাতালগুলোতে চিকিৎসকদের প্রতিও জরুরি নির্দেশনা দেওয়া প্রয়োজন যাতে কোনো আক্রান্ত শিশুকে অবহেলা না করা হয়। অনেক পরিবার অভিযোগ করে, হাসপাতালে বেড নেই, চিকিৎসক সময় দেন না, প্রয়োজনীয় পরীক্ষা করতে দেরি হয় কিংবা ওষুধ পাওয়া যায় না। এই ধরনের অব্যবস্থা চলতে থাকলে মানুষের ক্ষোভ আরও বাড়বে। স্বাস্থ্যসেবায় অবহেলা মানুষের মনে সরকারের প্রতি আস্থা নষ্ট করে দেয়। জনগণের আস্থা হারানো কোনো সরকারের জন্যই শুভ নয়।

আজ দেশের মানুষ রাজনৈতিক বক্তব্যের চেয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চায়। তারা দেখতে চায় সরকার শিশুদের জীবন রক্ষায় কতটা আন্তরিক। কারণ একটি রাষ্ট্র তখনই মানবিক রাষ্ট্র হয়ে ওঠে, যখন সংকটের সময় সে তার সবচেয়ে দুর্বল নাগরিকদের পাশে দাঁড়ায়। আর শিশুদের চেয়ে দুর্বল ও অসহায় আর কেউ নয়।

এই ভয়াবহ পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য প্রয়োজন। সরকার, বিরোধী দল, চিকিৎসক সমাজ, গণমাধ্যম এবং সাধারণ মানুষ—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। হামের সংক্রমণকে অবহেলা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই এখনই সময় দ্রুত, কার্যকর এবং মানবিক পদক্ষেপ নেওয়ার। প্রতিটি শিশুর জীবন মূল্যবান। প্রতিটি মায়ের কান্না রাষ্ট্রের বিবেককে নাড়া দেওয়ার মতো যথেষ্ট হওয়া উচিত।

[লেখক- মো. আমিনুল ইসলাম,  গণমাধ্যমকর্মী।]

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিস কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’: একদিনে আ

1

আমির হামজা আমাকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করছেন: রাশেদ খা

2

সুপ্রিম কোর্টে নৈশকালীন ডাকঘর চালুর উদ্যোগ

3

শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র, আরও বিবর্ণ রিয়ালের লিগ জেতার আশা

4

রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় কিশোর অটোরিকশাচালককে হত্যা

5

সাঁতরে জাদুকাটা নদী পাড়ি দিতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

6

হাম ও হামের উপসর্গে ৫ জনের মৃত্যু

7

জাতীয় কবির সম্মানে ‘নজরুল বর্ষ’ ঘোষণা, জারি হলো গেজেট

8

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

9

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভার

10

বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড়

11

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

12

বরিশালে সেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

13

আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি:

14

‘জীবন কাছ থেকে দেখলে ট্র্যাজেডি, দূর থেকে দেখলে কমেডি’

15

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

16

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স

17

১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান

18

এবার ঈদে ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

19

মধ্যবিত্তদের বিদেশে বিয়ে করা এড়াতে বললেন মোদি

20