সুনামগঞ্জ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ইংরেজি | ২ কার্তিক ১৪৩৩ বাংলা | ৬ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি
Ad
শিরোনাম
আজকের CSI News - সি এস আই নিউজ সংবাদ
সি এস আই নিউজ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ইং
অনলাইন সংস্করণ

নৌকা প্রতীক বাতিলের দাবি এনসিপির, ‘শাপলা’ না পেলে লড়াই

এনসিপি

সু. খবর ডেস্ক

নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা থেকে ‘নৌকা’ বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকার কোনো সুযোগ নেই। একই সঙ্গে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।


রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির নেতারা। এ সময় এনপিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, নৌকা প্রতীক বাদ দেওয়ার ব্যাপারে তারা ইসিতে একটি লিখিত আবেদন দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার আবেদনটি বিবেচনার আশ্বাস দিয়েছেন।



এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, দলীয় প্রতীক হিসেবে এনসিপির শাপলা পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।

এক প্রশ্নের জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি এখন একটি দলের মুখপাত্র হয়ে কাজ করছে। এ ইসিতে যারা ভালো কাজ করছেন তাদের রেখে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে।



এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে যান এনসিপির পাঁচ সদস্যের দল। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ১১টার দিকে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের প্রতিনিধি বৈঠকে বসেন। প্রায় আড়াই ঘণ্টা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। ইসির সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।



২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্তই করেনি ইসি।

বর্তমানে ৫০টি দল নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে।
সূত্র:সমকাল.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

1

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

2

এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ

3

সুনামগঞ্জে কামাল উদ্দিন কর্তৃক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স

4

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড, যা বললেন তামান্না সেতু

5

জ্বালানি খাতের দুষ্টচক্র ভেঙে নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের

6

খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩

7

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

8

সরকার বদলায়, দুর্নীতি থামেনা, হাওরে কৃষকের দুর্দিন কাটেনা।

9

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

10

‘পটাকা’র পর ঈদে নতুন গানে ফিরছেন ফারিয়া

11

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

12

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন

13

বিএনপি নেতাকে লাথি দিয়ে ভাইরাল এমপি

14

হাজিদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

15

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ

16

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে ইয়াবাসহ গ্রেফ

17

বগুড়া হবে দেশের এভিয়েশন হাব: বিমানমন্ত্রী

18

ঘরের সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, রক্তমাখা অবস্থায় আ

19

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত

20